প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিংপুর ইউনিয়নে গত শুক্রবার বিকেলে বড়কান্দা আরজু মিয়ার মেয়ের বিয়েতে বর পক্ষ ও এলাকার লোকজনকে দাওয়াত করা হয়। খাদ্য বিষক্রিয়ার কারণে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
এই খাদ্য বিষক্রিয়ার ফলে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড়কান্দা মাস্টার বাড়ির পল্লি চিকিৎসক কিরণ মিয়া (৪৫) মৃত্যুবরণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী উপজেলা সরকারি হাসপাতাল, ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিশোরগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছেন।
গুরুতর অসুস্থদের মধ্যে রয়েছেন বানেছা বেগম আশি, আরজুদা বেগম (৩৫), হুসনা আক্তার (৪৮), আরজু মিয়ার মেয়ে তাসমিতা (১৮), মেয়ের জামাই শেখ সাদি (২৫), এবং আরজু মিয়া (৫৫), যাদের নিকলী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ে বাড়িতে খাবার গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে বর যাত্রী ও স্থানীয় আত্মীয়-স্বজন সবাই খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে, খাদ্য বিষক্রিয়ার কারণ এখনও স্পষ্ট নয়। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ জানায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন