০৮:৩৬ পি.এম
গাজীপুরের কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের জন্য ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং আসন্ন বক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলজার হোসেন মোল্লা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহিম শাহরিয়ার মাসুম। বক্তৃতা দেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ কবির নাঈম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাদিম হোসেন সুমন, সমাজসেবক রমজান ভুইয়া, এবং উপজেলা মহিলা দলের সহ সভাপতি নাজমা বেগম।
আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
প্রধান অতিথি মোঃ গোলজার মোল্লা তার বক্তব্যে জানান, মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ডেঙ্গু প্রতিরোধের জন্য ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালিত হবে। তিনি উল্লেখ করেন যে, ট্রাস্টের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা বৃত্তি, কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, "আপনাদের ভোটে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি কার্যক্রমের সাথে সাথে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল হবে।"
এসময় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক হোসেন, সরকারি শ্রমিক কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশিদুল হাসান জীবন, শরীফ মাস্টার, আঃ হাই মাস্টার, মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন