প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হরমুজ প্রণালীর কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ তথ্যটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
আইআরজিসি জানায়, স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে (১১:০০ জিএমটি) তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি ‘নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার’ মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ভূপাতিত ড্রোনটি ‘আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর’ এমকিউ-১ সিরিজের একটি নজরদারি ও যুদ্ধবিমান (রিকনিস্যান্স অ্যান্ড কমব্যাট ড্রোন) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এলিট ফোর্সটির দাবি, এটি তাদের হাতে ধ্বংস হওয়া ১৭তম মার্কিন এমকিউ-১ ড্রোন। আইআরজিসি এই ঘটনাকে ‘শত্রুপক্ষের নজরদারি অভিযানের আরও একটি ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছে।
তবে ইরানের এই দাবির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আইআরআইবি, আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন