ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব


প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে।

তিনি রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এই তথ্য প্রদান করেন।

ইউপির ভোটের প্রস্তুতি বর্তমানে চলমান রয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোটের আয়োজন করা হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে এই প্রথম ধাপে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়

আখতার আহমেদ আরও বলেন, ভবিষ্যতে আর কোনো ভোটে ইভিএম ব্যবহার করা হবে না। তবে, ইভিএম ডিসপোজালের বিষয়ে ইসি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়নি।

এ সময় তিনি জানান, ইসি ৬ বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা সংগ্রহের পরিকল্পনা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ বছর পর লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


১২ বছর পর লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ১২ বছর বন্ধ থাকার পর মিসর আবারও দূতাবাসের কার্যক্রম শুরু করেছে। কায়রো শনিবার (৭ নভেম্বর) দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দেয়। এই পদক্ষেপের মাধ্যমে লিবিয়ার পশ্চিমাঞ্চলভিত্তিক প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে দূতাবাস পুনরায় চালুর বিষয়টি জানানো হয়েছে। দূতাবাস চালুর এই ঘটনাকে লিবিয়াবিষয়ক মিসরের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ, কায়রো দীর্ঘদিন ধরে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সামরিক কমান্ডার খলিফা হাফতারের অন্যতম প্রধান সমর্থক ছিল।

হাফতার ত্রিপোলিভিত্তিক সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। ২০১৪ সালে লিবিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করার পর মিসর ত্রিপোলিতে তার দূতাবাস বন্ধ করে দেয়। সেই সময় দেশটির রাজধানী ও পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুটি প্রশাসন নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করায় বেশ কয়েকটি বিদেশি কূটনৈতিক মিশন কার্যক্রম বন্ধ করে দেয়।

দূতাবাস পুনরায় চালুর অনুষ্ঠানে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্য উদ্ধৃত করে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দূতাবাস ভবনটির ঐতিহাসিক গুরুত্ব মিসর ও লিবিয়ার মধ্যে গভীর মানবিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতিফলন।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত চলছে। এরপর থেকে দেশটিতে একাধিকবার ক্ষমতার দ্বন্দ্ব ও সশস্ত্র সংঘাত দেখা দিয়েছে।

বর্তমানে লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজিতে খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি, পার্লামেন্ট হিসেবে পরিচিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং ওসামা হাম্মাদের নেতৃত্বাধীন সরকার রয়েছে।

অন্যদিকে, পশ্চিমাঞ্চলের রাজধানী ত্রিপোলিতে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবার নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার (জিএনইউ) এবং হাই কাউন্সিল অব স্টেট কার্যক্রম পরিচালনা করছে। দুই প্রশাসনের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক বিরোধ চলমান রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই। চলতি বছরের জুন মাসে তিনি সামাজিক মাধ্যমে তার রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে আপডেট করেছিলেন। এরপর অভিনেত্রী জানিয়ে দেন, তিনি আর সিঙ্গেল নন, নতুন সম্পর্কে জড়িয়েছেন।

এখন নীহা বিয়ের বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। আজ রোববার (৮ নভেম্বর) তিনি পবিত্র মক্কা থেকে দুটি বিশেষ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এই ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী বিবাহিত জীবন শুরু করেছেন।

নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবা শরীফের সামনে একজন ব্যক্তি নীহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন এবং দুজনের দৃষ্টি কাবার দিকে (ছবিটি পেছন থেকে তোলা)। অন্য ছবিটিতে তারা একে অপরের হাত ধরে আছেন, সামনে পবিত্র কাবা শরীফ।

ছবির ক্যাপশনে নীহা তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

পোস্টের শেষে তিনি উল্লেখ করেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

সঙ্গী কে?

অভিনেত্রীর এই ছবি ও বার্তা প্রকাশের পর থেকেই ধারণা করা হচ্ছে, তিনি বিবাহিত জীবন শুরু করেছেন। কিন্তু তার জীবনসঙ্গী কে বা তার পরিচয় কী, সে বিষয়ে নীহা এখনো কিছু জানাননি। এ বিষয়ে নাজনীন নীহার তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শোনা গিয়েছিল, নীহা এক পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে সঙ্গীর পরিচয় নিয়ে অভিনেত্রীর নীরবতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে নীহার এই সুখবরের পর সামাজিক মাধ্যমে শুভকামনার বন্যা বয়ে যাচ্ছে। ভক্ত ও সহকর্মীরা তার কমেন্ট বক্সে ভালোবাসার বার্তায় ভরিয়ে তুলছেন। যদিও পরবর্তীতে তিনি কমেন্ট বক্স বন্ধ করে দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারুক আহমেদ এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


ফারুক আহমেদ এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন

অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি রোববার (৮ নভেম্বর) সকালে বাহিনীর মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

এসআরবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ এসআরবি সদস্যদের সঙ্গে একটি স্বাগত দরবারে অংশ নেন। সেখানে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক ফারুক আহমেদ দেশের জননিরাপত্তা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার নির্দেশ দেন।

ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্বেও তিনি ছিলেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (ইইই) স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সফরে আসছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মাহমুদ মাদানি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


বাংলাদেশ সফরে আসছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মাহমুদ মাদানি

ভারতের প্রভাবশালী আলেম ও আওলাদে রসুল (সা.) মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী বাংলাদেশ সফরে আসছেন। তিনি আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আট দিনের সফরে দেশের বিভিন্ন জেলা, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

রোববার (৮ নভেম্বর) গণমাধ্যমকে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদ্রাসার মুহতামিম এবং মাওলানা মাহমুদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলী।

সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানী। পরবর্তী দিন ১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানী খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার সিলেটের গোলাপবাগে ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসায় সফর করবেন এই আলেম। পরদিন ১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসায় যাবেন মাওলানা মাহমুদ মাদানী। একই দিন সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশগ্রহণ করবেন তিনি।

সফরের পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসায় সফর করবেন মাওলানা মাহমুদ মাদানী। একই দিন ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করার কথা রয়েছে তার।

সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তাঁর নির্ধারিত সফরসূচি শেষ হবে।

মাওলানা মাহমুদ মাদানির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মাদ্রাসা, খানকাহ ও আয়োজকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, তাঁর বিভিন্ন কর্মসূচিতে দেশের আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%