প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই। চলতি বছরের জুন মাসে তিনি সামাজিক মাধ্যমে তার রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে আপডেট করেছিলেন। এরপর অভিনেত্রী জানিয়ে দেন, তিনি আর সিঙ্গেল নন, নতুন সম্পর্কে জড়িয়েছেন।
এখন নীহা বিয়ের বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। আজ রোববার (৮ নভেম্বর) তিনি পবিত্র মক্কা থেকে দুটি বিশেষ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এই ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী বিবাহিত জীবন শুরু করেছেন।
নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবা শরীফের সামনে একজন ব্যক্তি নীহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন এবং দুজনের দৃষ্টি কাবার দিকে (ছবিটি পেছন থেকে তোলা)। অন্য ছবিটিতে তারা একে অপরের হাত ধরে আছেন, সামনে পবিত্র কাবা শরীফ।
ছবির ক্যাপশনে নীহা তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’
পোস্টের শেষে তিনি উল্লেখ করেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
সঙ্গী কে?
অভিনেত্রীর এই ছবি ও বার্তা প্রকাশের পর থেকেই ধারণা করা হচ্ছে, তিনি বিবাহিত জীবন শুরু করেছেন। কিন্তু তার জীবনসঙ্গী কে বা তার পরিচয় কী, সে বিষয়ে নীহা এখনো কিছু জানাননি। এ বিষয়ে নাজনীন নীহার তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শোনা গিয়েছিল, নীহা এক পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে সঙ্গীর পরিচয় নিয়ে অভিনেত্রীর নীরবতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে নীহার এই সুখবরের পর সামাজিক মাধ্যমে শুভকামনার বন্যা বয়ে যাচ্ছে। ভক্ত ও সহকর্মীরা তার কমেন্ট বক্সে ভালোবাসার বার্তায় ভরিয়ে তুলছেন। যদিও পরবর্তীতে তিনি কমেন্ট বক্স বন্ধ করে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন