০৫:০২ পি.এম
জেলার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপ্তি উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর ও খামারিদের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উল্লেখ করেন, নাটোর জেলা প্রাণিসম্পদে সমৃদ্ধ এবং উদ্বৃত্ত জনপদ হিসেবে পরিচিত। তিনি বলেন, "প্রাণিসম্পদ বিভাগ এবং খামারিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলাবাসীর মাঝে পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে চাই আমরা।" তিনি আরও জানান যে, প্রাণিসম্পদ দপ্তর ও খামারিদের মধ্যে সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় করার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে
এ সময় বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান পাইকাড়, বাংলাদেশ ডেইরি এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি কেতাব আলী এবং সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার কর্তৃক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়।
সপ্তাহের অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশুর টিকাদান ক্যাম্পেইন এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ।
আরও পড়ুন: টাঙ্গাইলে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন