ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনকে আসামি করা হয়েছে


টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনকে আসামি করা হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে মামলা দায়ের করেছে বিজিবি। এই মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলাটি গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে দায়ের করেন। এতদিন এই বিষয়টি গোপন থাকলেও বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করা হয়। সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধনের অভিযোগও আনা হয়েছে। এদিকে, এসব মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এর আগে এই সহিংসতার ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা এবং বিজিবির পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


টাঙ্গাইলে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী মতবিনিমিয় ও আলোচনা সভা। ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে খলদবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে ৪নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা এবং ২নং গালা ইউনিয়ন কমিউনিটি পুলিশ অংশগ্রহণ করে।

সভায় সভাপতিত্ব করেন ২নং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোঃ রাহেদুল ইসলাম, গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ, খলদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামান, ৪নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ সুমন অহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আরজু মন্ডল, সাবেক বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ আঃ মান্নান, বিশিষ্ট সমাজসেবক মোঃ কুদ্দরত আলী, এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় অতিথিরা মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা এলাকার মধ্যে মাদক নির্মূলের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এ্যাডভোকেট রুহুল কবির রিজভী

হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চাচ্ছেন না: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চাচ্ছেন না: রিজভী

শেখ হাসিনা ১৭ বছর ধরে জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছেন। রাতের ভোট ও কারচুপির মাধ্যমে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করেছেন। প্রতিবাদ জানালে তার বিরুদ্ধে চালানো হয়েছে অমানুষিক নির্যাতন ও জেল জুলুম। তার শাসনকালে হত্যা, গুম, খুন এবং জেল জুলুম ছিল প্রতিদিনের ঘটনা। এখানে উপস্থিত কেউ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারেননি। এতসব অন্যায় করার পরও তিনি ক্ষমতার দাপটে তার ইচ্ছামতো ফ্যাসিবাদী কার্যক্রম চালিয়ে ২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। সদস্য বাদল হোসেন হাওলাদার।

রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার সরকার ছিল খুন-গুমের সরকার। শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলছেন। তিনি পালিয়ে গিয়ে দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় প্রকল্পের নামে সেই টাকা দিয়ে নেতাকর্মীরা দিল্লি ও আমেরিকায় বড় বড় বাড়ি নির্মাণ করেছেন। তার শাসনকালে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় প্রকল্পের নামে সেই টাকা দিয়ে নেতাকর্মীরা দিল্লি ও আমেরিকায় বড় বড় বাড়ি বানিয়েছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান শান্তির পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে। তারেক রহমান দেশকে সঠিক পথে পরিচালনা করছেন- এটি ফ্যাসিবাদীদের সহ্য হচ্ছে না। গতকাল ২৭ নভেম্বর শুক্রবার মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ-২ লৌহজং-টঙ্গীবাড়ি আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি। লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন লৌহজং উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ আলো এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক। লৌহজং উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজি মোঃ রাশেদ এর সভাপতিত্বে এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজর (অবঃ) মাসুদুর রহমান কাইউম, আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদ, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি মোঃ জাহিদুর রহমান জামাল, লৌহজং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন খান। এছাড়াও মুন্সিগঞ্জ জেলা ও সকাল উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন সমাবেশে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

নড়াইলের কালিয়ায় তিন দিন নিখোঁজ থাকার পর পুলিশ অনিক মোল্যা ওরফে উসমান (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আহত অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস (১৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

অনিক মোল্যা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার পুত্র। অপরদিকে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রিহাদ বিশ্বাস কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (২৫ নভেম্বর) অনিক ভ্যান নিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর বাজারে যায়। এ সময় সে পাশের গ্রাম সুমেরুখোলার ভ্যানচালক রিহাদ বিশ্বাসের সঙ্গে যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে রওনা হয়। এরপর থেকে দুই চালক, অনিক ও রিহাদ নিখোঁজ হয়ে যায়। ওই রাতেই গুরুতর অবস্থায় রিহাদকে পেড়লিস্থানের চিত্রা নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রিহাদ অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, তিন দিন পর আজ দুপুরে একই এলাকা থেকে অনিকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের স্বজন ও জেলা পুলিশ জানান, ভ্যান ছিনিয়ে নিতেই এই ঘটনা ঘটতে পারে।

ভুক্তভোগী দুই পরিবারের স্বজনরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন সময় সংবাদকে বলেন, ‘দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কলের মাধ্যমে জানতে পারি পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করি। মরদেহটির পরিচয় শনাক্ত করেছেন নিহতের স্বজনরা।’

প্রাথমিক সুরতহালে অনিকের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, ১১০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, ১১০ জন আহত

আফগানিস্তানের একটি স্কুলের নিকটবর্তী স্থানে বিস্ফোরণের ফলে অন্তত ১০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ১১০ জনেরও বেশি। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসির এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আশেপাশের খনন কোম্পানিগুলোর একটি বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলা ও অসতর্কতার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, বিষয়টি নিয়ে তদন্ত এখনও চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আহত শিশুদের জরুরি অবস্থায় আসাদাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় হাসপাতালের বাইরে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

হাসপাতালের অভ্যন্তরে তোলা ছবিতে দেখা গেছে, আহত শিশুরা পাশাপাশি শয্যায় শুয়ে আছে এবং তাদের মধ্যে অনেকের মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

আফগানিস্তানের অর্থনীতিতে খনিশিল্পের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে, দেশটিতে এই খাতে নিরাপত্তাব্যবস্থা ও মানদণ্ডের অভাব রয়েছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

সূত্র: বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%