০৭:৪১ পি.এম
চাঁদপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বরের) ফাইনাল ম্যাচে তারা ফরিদগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন মাহিব, সর্বোচ্চ গোলদাতা (৪ গোল) শাওন, ম্যাচসেরা তুহিন এবং টুর্নামেন্টসেরা হন পুষ্প। প্রথম তিনজন খেলোয়াড় সদর উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করেন, অন্যদিকে পুষ্প ফরিদগঞ্জের হয়ে খেলেছেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফিসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় ফরিদগঞ্জের সংসদ সদস্য এম এ হান্নান এবং হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন