প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জেলার জীবননগরে একটি অবৈধ মাটিভর্তি গাড়ির (লটাহাম্বার) ধাক্কায় ৯ বছর বয়সী স্কুলছাত্রী তাসফিয়া ফারিহা নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সম্রাট নামে একজন যুবক।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের কন্যা। তিনি স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত সম্রাটও একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সম্রাটের বাইসাইকেলে করে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তাসফিয়া। তারা কালা মসজিদ এলাকায় পৌঁছানোর পর জীবননগর থানার দিক থেকে আসা একটি মাটিভর্তি গাড়ি তাদের সাইকেলটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই তাসফিয়ার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর লটাহাম্বারের চালক এবং গাড়িতে থাকা অন্যান্যরা পালিয়ে যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, লটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন