০৫:১১ পি.এম
চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : পটিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী প্রবাসী তরুণ নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯টার দিকে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. ফায়েজ (২১)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবী পাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
অপর আহত আরোহীর নাম মো. রামিম, তিনিও একই ইউনিয়নের নয়ার পাড়ার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন জানান, ‘পটিয়ায় বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।
এ ঘটনার পর তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন