ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৭২৪ মামলা


ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৭২৪ মামলা

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭২৪টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রোববার, রাজধানীর বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১২৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬১টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৪টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫১৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১৬টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪৫টি মামলা হয়েছে।

অভিযানের সময় ৭১৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানব পাচার ও অভিবাসী চোরাচালান মামলায় বিচার কর্মকর্তাদের জন্য কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


মানব পাচার ও অভিবাসী চোরাচালান মামলায় বিচার কর্মকর্তাদের জন্য কর্মশালা

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত মামলার কার্যকর বিচার এবং অপরাধীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় দেশের বিভিন্ন জেলার ৩২ জন বিচার বিভাগীয় কর্মকর্তা অংশগ্রহণ করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। উক্ত প্রজ্ঞাপনের ভিত্তিতে, বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে।

প্রশিক্ষণ কর্মশালার শিরোনাম হলো ‘ট্রেনিং ওয়ার্কশপ ফর দ্য জাজেস অব দ্য মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল অন দ্য ইফেক্টিভ প্রসিকিউশন অব ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস কেইসেস’। ঢাকায় দুটি পৃথক কর্মশালায় বিচারকদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী, প্রথম কর্মশালাটি আগামী ২১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর হোটেল হলিডে ইন-এ অনুষ্ঠিত হবে। এতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে।

দ্বিতীয় কর্মশালাটি আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারকসহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১৫ জন বিচারক অংশগ্রহণ করবেন।

প্রশিক্ষণে মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত মামলার কার্যকর বিচার, অপরাধের তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে।

প্রশিক্ষণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের সিনিয়র লিগ্যাল অফিসার অমৃতা সরকারের সঙ্গে ০১৭১৩-৯৭৮৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা-২ থেকে গত ১২ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে উপসচিব (প্রশিক্ষণ) মো. বুলবুল হোসেন স্বাক্ষর করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিস্টুলা শনাক্তকরণ ও প্রাতিষ্ঠানিক প্রসব জরুরি: স্বাস্থ্য বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ফিস্টুলা শনাক্তকরণ ও প্রাতিষ্ঠানিক প্রসব জরুরি: স্বাস্থ্য বিশেষজ্ঞ

রংপুর, ১৬ নভেম্বর, ২০২৬ : ফিস্টুলা নির্মূল এবং মাতৃমৃত্যুর হার হ্রাসের লক্ষ্যে এসডিজি অর্জনের অংশ হিসেবে, আজ সোমবার অনুষ্ঠিত এক কর্মশালায় স্বাস্থ্য বিশেষজ্ঞগণ ফিস্টুলা রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা প্রদান এবং গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছেন।

রংপুর মহানগরীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অবস্টেট্রিক ফিস্টুলা (প্রসূতিজনিত ফিস্টুলা) ও মাতৃস্বাস্থ্য নীতি’ বিষয়ক বিভাগীয় অ্যাডভোকেসি কর্মশালায় তারা এই মতামত প্রকাশ করেন।

‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ’ (সিআইপিআরবি) এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে রংপুর বিভাগের আটটি জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকবৃন্দ, সিভিল সার্জনগণ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (আরপিএমসিএইচ) বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক বিকাশ কুমার দাস এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম (সুগম)।

অনুষ্ঠানে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনিকোলজি ও অবস্টেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহফুজা খানমও বক্তব্য দেন।

সিআইপিআরবি’র পরিচালক (রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ) অধ্যাপক ডা. মো. আব্দুল হালিম ‘মাতৃস্বাস্থ্য নীতি বাস্তবায়ন—অগ্রাধিকার, সেবা প্রদানের ক্ষেত্রে ঘাটতি ও বিভাগীয় পদক্ষেপ’, ‘লেবার কেয়ার গাইড’ (প্রসবকালীন সেবা নির্দেশিকা), ‘প্রসব পরবর্তী রক্তক্ষরণ’ (পোস্টপার্টাম হেমোরেজ) এবং ‘একলাম্পসিয়া’ (গর্ভকালীন খিঁচুনি রোগ) বিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরেন।

কর্মশালায় সিআইপিআরবি’র উপ-পরিচালক (রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ) ডা. আবু সাঈদ মো. আব্দুল্লাহ ‘অবস্টেট্রিক ফিস্টুলা (প্রসূতিজনিত ফিস্টুলা) পরিস্থিতি, প্রতিরোধ, শনাক্তকরণ, রেফারেল ও চিকিৎসা এবং এটি নির্মূলে অর্জিত অগ্রগতি’ শীর্ষক একটি উপস্থাপনা প্রদান করেন।

অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

তারা ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা নির্মূল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে মাতৃমৃত্যুর হার আরও কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ প্রদান করেন।

বিশেষজ্ঞরা মাঠপর্যায়ের জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্টেট্রিক ফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্ত করার ক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান, যাতে তারা প্রয়োজনীয় রেফারেল, চিকিৎসা, অস্ত্রোপচার ও পুনর্বাসন সুবিধা পেতে পারেন।

মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার আরও কমানোর লক্ষ্যে প্রধান অতিথি সাধারণ মানুষকে অল্প বয়সে সন্তানদের বিয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করার ওপর জোর দেন।

এছাড়া, তিনি অবস্টেট্রিক ফিস্টুলায় আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ, সকল গর্ভবতী নারীর জন্য প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক প্রসবের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গ্র্যান্ড থেফট অটো-৬’ মুক্তির আগে মিয়ামি সাজানো হলো ‘ভাইস সিটি’তে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


‘গ্র্যান্ড থেফট অটো-৬’ মুক্তির আগে মিয়ামি সাজানো হলো ‘ভাইস সিটি’তে

ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো-৬’ (জিটিএ-৬) প্রকাশের আগে ব্যতিক্রমী প্রচার চলছে। শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনা গেমটির কাল্পনিক শহর ‘ভাইস সিটি’র আদলে সাজানো হয়েছে।

লাখো ভক্ত এক দশকেরও বেশি সময় ধরে জিটিএ-৬-এর প্রকাশের অপেক্ষায় রয়েছেন। গেমটি আগামী ১৯ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সিরিজটির কাহিনি ও পরিবেশের অনুপ্রেরণা যে শহর, সেই মিয়ামি এখন গেমটির বিজ্ঞাপনে ছেয়ে গেছে।

এ খবর মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের সঙ্গে ৩৯ লাখ ডলারের একটি চুক্তি করেছে মিয়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় মিয়ামি হিট বাস্কেটবল দলের স্টেডিয়াম ও শহরের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে।

মিয়ামি বিচের পণ্য সংরক্ষণের কনটেইনার, শহরের কেন্দ্রীয় এলাকার বিশাল দেয়ালচিত্র, বক্সিং রিং, এমনকি কফির কাপেও দেখা যাচ্ছে নিয়ন গোলাপি রঙে লেখা ‘ভাইস সিটি’।

প্রচারণায় ১৯৮৩ সালের চলচ্চিত্র ‘স্কারফেস’-এর আবহও তুলে ধরা হয়েছে। সিনেমাটির কাহিনি মিয়ামিকে ঘিরে আবর্তিত হয়েছে।

সিনেমাটির একটি সহিংস দৃশ্যের শুটিং হওয়া মিয়ামি বিচের একটি স্থানের বাইরে রাখা হয়েছে নিয়ন গোলাপি রঙের একটি পুরোনো মডেলের গাড়ি। সেখানে লেখা রয়েছে, ‘ভাইস সিটিতে স্বাগতম’। গাড়ির পাশে সিনেমার প্রধান চরিত্র টনি মন্টানার আদলে তৈরি একটি ম্যানিকুইন রাখা হয়েছে। পর্যটক ও গেমভক্তরা সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারছেন।

এ ধরনের প্রচারণা স্থানীয় গেমভক্তদের মধ্যে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।

মিয়ামি ডেড কলেজের ২১ বছর বয়সী শিক্ষার্থী ইয়ারিক্সা হার্নান্ডেজ এএফপিকে বলেন, ‘আমি এই শহরেই বড় হয়েছি। মিয়ামিকে ভালোবাসি। আমার বেড়ে ওঠার শহরকে কেন্দ্র করে তৈরি আমার প্রিয় গেমগুলোর একটি দেখতে পাওয়া সত্যিই অবিশ্বাস্য।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ১০ চিহ্নিত ছিনতাইকারীসহ ১৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


টঙ্গীতে ১০ চিহ্নিত ছিনতাইকারীসহ ১৪ জন গ্রেপ্তার

জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ১০ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এই তথ্য প্রকাশ করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়েছে। একই অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম কালের বক্তব্য অনুযায়ী, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%