প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো-৬’ (জিটিএ-৬) প্রকাশের আগে ব্যতিক্রমী প্রচার চলছে। শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনা গেমটির কাল্পনিক শহর ‘ভাইস সিটি’র আদলে সাজানো হয়েছে।
লাখো ভক্ত এক দশকেরও বেশি সময় ধরে জিটিএ-৬-এর প্রকাশের অপেক্ষায় রয়েছেন। গেমটি আগামী ১৯ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সিরিজটির কাহিনি ও পরিবেশের অনুপ্রেরণা যে শহর, সেই মিয়ামি এখন গেমটির বিজ্ঞাপনে ছেয়ে গেছে।
এ খবর মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের সঙ্গে ৩৯ লাখ ডলারের একটি চুক্তি করেছে মিয়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় মিয়ামি হিট বাস্কেটবল দলের স্টেডিয়াম ও শহরের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে।
মিয়ামি বিচের পণ্য সংরক্ষণের কনটেইনার, শহরের কেন্দ্রীয় এলাকার বিশাল দেয়ালচিত্র, বক্সিং রিং, এমনকি কফির কাপেও দেখা যাচ্ছে নিয়ন গোলাপি রঙে লেখা ‘ভাইস সিটি’।
প্রচারণায় ১৯৮৩ সালের চলচ্চিত্র ‘স্কারফেস’-এর আবহও তুলে ধরা হয়েছে। সিনেমাটির কাহিনি মিয়ামিকে ঘিরে আবর্তিত হয়েছে।
সিনেমাটির একটি সহিংস দৃশ্যের শুটিং হওয়া মিয়ামি বিচের একটি স্থানের বাইরে রাখা হয়েছে নিয়ন গোলাপি রঙের একটি পুরোনো মডেলের গাড়ি। সেখানে লেখা রয়েছে, ‘ভাইস সিটিতে স্বাগতম’। গাড়ির পাশে সিনেমার প্রধান চরিত্র টনি মন্টানার আদলে তৈরি একটি ম্যানিকুইন রাখা হয়েছে। পর্যটক ও গেমভক্তরা সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারছেন।
এ ধরনের প্রচারণা স্থানীয় গেমভক্তদের মধ্যে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।
মিয়ামি ডেড কলেজের ২১ বছর বয়সী শিক্ষার্থী ইয়ারিক্সা হার্নান্ডেজ এএফপিকে বলেন, ‘আমি এই শহরেই বড় হয়েছি। মিয়ামিকে ভালোবাসি। আমার বেড়ে ওঠার শহরকে কেন্দ্র করে তৈরি আমার প্রিয় গেমগুলোর একটি দেখতে পাওয়া সত্যিই অবিশ্বাস্য।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন