ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখেন ডা. আশরাফুল আমিন চৌধুরী


সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখেন ডা. আশরাফুল আমিন চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) পদে অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আশরাফুল আমিন চৌধুরীর বিরুদ্ধে সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে যে, তিনি প্রতি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। সপ্তাহের অন্যান্য দিনেও দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার কাজ করেন।

সরকারি নিয়ম অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার সরকারি দায়িত্ব পালনের কথা। এই সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার সুযোগ নেই।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তার সরকারি চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে একই সময়ে নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তাকে রোগী দেখতে দেখা যায়। সেখানে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ভিডিও ধারণেও বাধা দেন চিকিৎসক আশরাফুল আমিন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে সরেজমিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে যে, সেদিনও সরকারি কর্মঘণ্টার মধ্যে তিনি বেসরকারি চেম্বারে রোগী দেখছিলেন।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা কয়েকজন জানান, এখানে তিনজন চিকিৎসক থাকার কথা থাকলেও পদায়ন করা হয়েছে মাত্র একজনকে। কিন্তু প্রায়ই কেন্দ্রে এসে চিকিৎসককে পাওয়া যায় না। দূরদূরান্ত থেকে এসেও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় অনেককে।

চিকিৎসা নিতে আসা মিজান মিয়া বলেন, সকাল ১১টার দিকে স্ত্রীকে চিকিৎসক দেখাতে এসে তিনি দেখেন, ডা. আশরাফুল আমিন চৌধুরীর কক্ষের দরজা বন্ধ। পরে হাসপাতালের একজন কর্মী জানান, চিকিৎসক মাঠপর্যায়ে কাজে গেছেন। এর আগেও কয়েক দিন চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

কেন্দ্রের অফিস সহায়ক মো. এরশাদ বলেন, স্যার আজকে আসেননি। অন্য কোথাও হয়তো গিয়েছেন। তিনি সদর, বিজয়নগর ও আখাউড়ার দায়িত্বেও আছেন।

সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার বিষয়ে জানতে চাইলে ডা. আশরাফুল আমিন চৌধুরী বলেন, "আমি অসুস্থ থাকায় আজকে ছুটিতে আছি। উপপরিচালক স্যারকে বলে মাঝেমধ্যে শনিবারে আমি একটু ছুটিতে থাকি। কেউ হয়তো শত্রুতা করে আপনাদের জানিয়েছে।"

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, "অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি চেম্বারে রোগী দেখার সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।"

আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের জন্য ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং আসন্ন বক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলজার হোসেন মোল্লা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহিম শাহরিয়ার মাসুম। বক্তৃতা দেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ কবির নাঈম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাদিম হোসেন সুমন, সমাজসেবক রমজান ভুইয়া, এবং উপজেলা মহিলা দলের সহ সভাপতি নাজমা বেগম।

প্রধান অতিথি মোঃ গোলজার মোল্লা তার বক্তব্যে জানান, মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ডেঙ্গু প্রতিরোধের জন্য ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালিত হবে। তিনি উল্লেখ করেন যে, ট্রাস্টের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা বৃত্তি, কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, "আপনাদের ভোটে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি কার্যক্রমের সাথে সাথে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল হবে।"

এসময় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক হোসেন, সরকারি শ্রমিক কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশিদুল হাসান জীবন, শরীফ মাস্টার, আঃ হাই মাস্টার, মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী?

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক ভারতে একটি বিরল সফরে যাচ্ছেন, যা দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যে ঘটে।

তিনি আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। গত বছর দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এটি পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর হতে যাচ্ছে।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মুসাদিক মাসুদ মালিক।

এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এবারই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা দীর্ঘদিন ধরে বিদ্যমান। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর কাশ্মীর অঞ্চল নিয়ে একাধিকবার যুদ্ধের ঘটনা ঘটেছে। উভয় দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে।

গত বছরের মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলার ফলে দুই ডজনের বেশি পর্যটক, যাদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীও ছিলেন, নিহত হন। এরপর ভারত ও পাকিস্তান নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে। নয়াদিল্লি অভিযোগ করে যে ওই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে, তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে।

হামলার পর দুই দেশ পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছায় এবং দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা ব্যবহারের মাধ্যমে সামরিক সংঘাত শুরু হয়। চার দিন ধরে চলা ওই সংঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদ সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে সুবিধাভোগী ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উল্লিখিত হয়েছে। সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ৫৩৮ জন সুবিধা পেয়েছেন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা গ্রহণ করেছেন ৫১৬ জন। লিগ্যাল এইড-এর মাধ্যমে এখন পর্যন্ত আইনগত সহায়তা প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ১৭ লাখ ১৪ হাজার ৬৩২ জন। জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগণের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন। সব মিলিয়ে লিগ্যাল এইড-এর মাধ্যমে সরকারি খরচে সুবিধাভোগী ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচার প্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ আওতায় সরকারি খরচে এসব সেবা প্রদান করা হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোট পুনর্গণনা ছাড়া ফল ঘোষণা, পরাজিত প্রার্থীর নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


ভোট পুনর্গণনা ছাড়া ফল ঘোষণা, পরাজিত প্রার্থীর নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভোট পুনর্গণনা না করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী ইমরান হোসেন। তিনি এ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ।

নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ২০৪ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হবি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের আরফান আলী পেয়েছেন ১২৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে বই প্রতীকে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের ইমরান হোসেন পেয়েছেন ২২৬ ভোট।

এদিকে ফলাফল ঘোষণার পর নির্বাচন নিয়ে আপত্তি জানান পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী ইমরান হোসেন। তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় তাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে ফলাফল শিটে পরাজিত হিসেবে দেখানো হয়।

ইমরান হোসেন বলেন, ‘যারা বিজয়ী হয়েছেন, তাদের সঙ্গে আমাকেও প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার রেজাল্ট শিটে আমাকে পরাজিত ঘোষণা করেন। আমি বারবার আমার ভোটগুলো পুনরায় গণনার অনুরোধ করলেও তিনি তা করেননি। দ্রুত ফলাফল ঘোষণা করে চলে যান। আমি এ নির্বাচন মানি না।’

তবে ইমরান হোসেনের এসব অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার শরীফ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে দৈনিক ইনকিলাবের এ প্রতিবেদক একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

নির্বাচনে ছয় সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কার্যকরী কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোমবাতি প্রতীকে ২৮৭ ভোট পেয়ে জহিরুল ইসলাম মিলন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চশমা প্রতীকে ২৯০ ভোট পেয়ে লিটন মিয়া এবং কোষাধ্যক্ষ পদে হাঁস প্রতীকে ৩৬৭ ভোট পেয়ে খোদেজা আক্তার নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে হরিণ প্রতীকে ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন মিয়া।

নির্বাচন চলাকালে সমিতির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সমিতির ছয়টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৮ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%