০৮:০৭ পি.এম
রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
রোববার (১ নভেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা এবং দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্টের মনের চূড়া এলাকায় গোলাগুলি সংঘটিত হয়।
সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পরিচয় চাকমা জানিয়েছেন, দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্টের মনের চূড়ায় বিকেল পৌনে চারটার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। উল্লেখ্য, এই এলাকা দুর্গম এবং আশেপাশে কোনো বসতি নেই।
আরও পড়ুন: শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব ১২ ঘণ্টায় গ্রেপ্তার
গোলাগুলির বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাচালং লাঙ্গল মারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলার খবর পাওয়া গেছে। আমি জেনেছি ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা ঘটছে। এলাকাটি অত্যন্ত দুর্গম। সেখানে যাওয়া কঠিন।’
তিনি আরও জানান, সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাজেকের কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।
আরও পড়ুন: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানালেন বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন