০২:১৯ পি.এম
‘করবো সমবায়, গাড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা সমবায় কার্যলয় ও সমবায়ীদের উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। রেলীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করার পর উপজেলা দরবার হলে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান টুলু বিশ্বাস, পৌর বিএনপির ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীন নান্নু মুন্সী, এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস-উল-আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, মো ফোরকান তালুকদারসহ সমবায় বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্য ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দুই দশকের বন্ধন, স্মৃতির টানে মিলনমেলা: চাঁদপুরে বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন