ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রামগতির স্কুলে হাতিয়ার দখল নিয়ে স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনিক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ


রামগতির স্কুলে হাতিয়ার দখল নিয়ে স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনিক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দখলদারত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পক্ষ বিদ্যালয়টির ওপর প্রভাব বিস্তার করে নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। রাতের অন্ধকারে সাইনবোর্ড টানিয়ে দখলে নেওয়ার অভিযোগ স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। বিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিদ্যালয়টি রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বয়ারচরের রুহুল আমিন মার্কেট এলাকায় অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে এলাকাবাসীর সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার সময় বিদ্যালয়টির নাম ছিল পশ্চিম চর দরবেশ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এটি রামগতি উপজেলা শিক্ষা অফিসের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ২০১৮ সালের দিকে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজন রাতের অন্ধকারে বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে 'মীর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়' নামে নতুন সাইনবোর্ড টানিয়ে দখলে নিয়ে যায়। বয়ারচর নিয়ে রামগতি ও হাতিয়া দুই উপজেলার সীমানা সংক্রান্ত বিরোধের সুযোগ নিয়ে হাতিয়ার রাজনৈতিক নেতারা তখন স্কুলটি দখলে নেয়। রাজনৈতিক ও প্রশাসনিক দাপটের কাছে বয়ারচরবাসী অসহায় হয়ে পড়ে। এমপি মোহাম্মদ আলী সে সময় রিতা রানী মজুমদার নামের একজনকে প্রধান শিক্ষক হিসেবেও নিয়োগ দেন। বিদ্যালয়ের জমি রামগতির নামে, ভবন রামগতি উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দ্বারা নির্মিত এবং শিক্ষার্থীরাও রামগতির বাসিন্দা। তবুও স্কুলটি দখলে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মো. সিরাজ উদ্দিন ও আকবর হোসেন বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থানীয় জনগণের স্বার্থ ও শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত হওয়া উচিত। কিন্তু অন্য উপজেলার প্রভাব বিস্তারের ফলে শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে।" তাঁরা বিষয়টি তদন্ত করে প্রকৃত অবস্থান উদ্ঘাটন এবং বিদ্যালয়ের স্বাভাবিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রীতা রানী মজুমদার বলেন, "স্কুলটি মূলত রামগতির মধ্যে। হাতিয়ার এমপি মোহাম্মদ আলী আমাকে এখানে নিয়োগ দিয়ে পাঠিয়েছে। স্কুলের জমি, ভবন ও ছাত্র-ছাত্রী সবই রামগতির।"

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল দিদার অভিযোগ করে বলেন, "হাতিয়া ও রামগতির মধ্যকার বয়ারচরের প্রশাসনিক সীমানা বিরোধের অজুহাত দিয়ে সাবেক এমপি মোহাম্মদ আলী একক রাজত্ব করতেন। তিনি বেআইনিভাবে আমাদের সীমানা অতিক্রম করে রামগতির অংশে ঢুকে স্কুলটি দখলে নেন। স্কুলের জমিগুলো রামগতির নামে রেকর্ড করা, ভবনটিও রামগতি উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। ছাত্রছাত্রী সকলেই রামগতির। তবুও ক্ষমতার দাপট দেখিয়ে তারা স্কুলটি হাতিয়ার নিয়ন্ত্রণে নেন। আমরা স্কুলটি ফেরত চাই।"

রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, "আমি এ উপজেলায় নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।"

আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সঞ্চয়ের সুদে ১০ শতাংশ কর আরোপ, নিম্ন আয়ের মানুষের ওপর চাপে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


সঞ্চয়ের সুদে ১০ শতাংশ কর আরোপ, নিম্ন আয়ের মানুষের ওপর চাপে

নিম্নআয়ের মানুষ দুর্দিনের সময়ের জন্য একটু একটু করে সঞ্চয় করে থাকেন। তবে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সঞ্চয়ের সুদের ওপর ১০ শতাংশ কর আরোপ করেছে। এই কর আরোপের ফলে প্রান্তিক মানুষের আর্থিক নিরাপত্তা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ থেকে ৪০ বছর আগে ঢাকায় আসা হাবিবুর রহমান সবজি বিক্রির মাধ্যমে জীবনযাপন করেন। ব্যবসার জন্য তিনি যে ক্ষুদ্রঋণ নেন, সেই সঞ্চয়ের একটি অংশও প্রয়োজনের তাগিদে ঠিকমতো রাখতে পারেন না।

হাবিবুর রহমান বলেন,

"টাকা জমাই, কিন্তু রাখতে পারি না। সঞ্চয় করি বিপদের জন্য। কিন্তু বছর শেষে ঋণ দেয়া হলে সেটাও সঙ্গে তুলে নিয়ে আসতে হয়।"

অন্যদিকে, চাকরি হারানোর পর অজুফা নামে এক নারীর স্বামী একটি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। কিস্তি শোধ ও দৈনন্দিন খরচ মিটিয়ে তিনি সঞ্চয় করা টাকা ওই প্রতিষ্ঠানে জমা রাখেন।

অজুফা বলেন, "প্রতি মাসে নির্ধারিত কোনো টাকা জমা করি না। এক হাজার বা দেড় হাজার টাকা, সম্ভব হলে দুই হাজার টাকা দিই। ছোট ছোট দুটি বাচ্চা আছে। ভবিষ্যতে বিপদ আসবে কি না, তা তো বলা যায় না। সেই চিন্তা করেই টাকাটা জমাচ্ছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি

নির্বাচন কমিশন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ নিয়ে আলোচনা করতে একটি বৈঠকে মিলিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চারজন নির্বাচন কমিশনারও সভায় উপস্থিত রয়েছেন। সভায় পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত প্রস্তুতি পর্যালোচনা করার পরিকল্পনা রয়েছে।

অর্থাৎ, প্রতিটি ধাপে কতগুলো ইউনিয়নের ভোটগ্রহণ হবে তা নির্ধারণ করা হবে। পাশাপাশি, উপজেলা সদরের অধীনস্থ ইউনিয়ন পরিষদ এবং যেসব এলাকায় নির্বাচিত পরিষদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, সেসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপগুলোতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এছাড়া, আইডিইএ প্রকল্পের অধীনে গঠিত পার্সোনালাইজেশন সেন্টারের মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পার্সোনালাইজেশন ও বিতরণের গতি বাড়ানো এবং এ-সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয় নিয়েও আলোচনা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নেই: প্রেসিডেন্ট নোবোয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নেই: প্রেসিডেন্ট নোবোয়া

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দাবি করেছেন যে, দেশে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই। তিনি এই দাবি রোববার প্রকাশ করেছেন।

এর আগে এএফপির একটি অনুসন্ধানী প্রতিবেদনে ইকুয়েডরের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের অস্বাভাবিক উপস্থিতির তথ্য উঠে আসে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, গত অক্টোবর মাসে প্রকাশিত প্রতিবেদনে ইকুয়েডরের বন্দরনগরী গুয়ায়াকিলের কাছে অবস্থিত তাউরা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের উপস্থিতি, কয়েক ডজন তাবু স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রমাণ তুলে ধরা হয়।

এটি ঘটেছে ইকুয়েডরের জনগণের গণভোটে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করার এক বছরেরও কম সময়ের মধ্যে। তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে বৈধতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। এমনকি ইকুয়েডরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার গণমাধ্যম প্রতিষ্ঠান ‘আলতাভোজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নোবোয়া বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা সেখানে কেবল অস্থায়ী কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি উল্লেখ করেন, ‘কখনো নির্দিষ্ট কোনো মিশন থাকে, কখনো থাকে বিশেষ কোনো অভিযান। আমরা একসঙ্গে কাজ করি। এটি যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নয়, এটি ইকুয়েডরের সামরিক ঘাঁটি।’

তবে সাক্ষাৎকারে নোবোয়া সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের উপস্থিতি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। একই সঙ্গে তাউরা ঘাঁটি পরিদর্শনের জন্য সাংবাদিকের অনুরোধও তিনি এড়িয়ে যান।

এএফপির অনুসন্ধানে গত জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি সামরিক ফ্লাইটের তথ্য পাওয়া যায়। এ ছাড়া সেখানে মার্কিন সেনাদের উপস্থিতি সম্পর্কিত বিভিন্ন নথিও সংগ্রহ করে সংবাদমাধ্যমটি।

এএফপি আরও একটি সেপ্টেম্বরের চিঠি হাতে পেয়েছে। ওই চিঠিতে ইকুয়েডরের তৎকালীন বিমানবাহিনীর প্রধান জেনারেল মাউরিসিও সালাজার সশস্ত্র বাহিনীর কাছে তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বৈধতা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন।

পরবর্তী সময়ে সালাজারকে তার পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে বদলি করা হয়। মাদক পাচারবিরোধী আঞ্চলিক লড়াইয়ে কুইটো ও ওয়াশিংটন তাদের সহযোগিতা আরও জোরদার করছে। তবে ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রকৃত পরিধি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট নোবোয়া দাবি করেন, তাউরা ঘাঁটিতে অবস্থান করা মার্কিন সামরিক সদস্যরা কেবল নির্দিষ্ট কিছু অভিযানে অংশ নিয়েছেন। এর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ড্রোন পরিচালনার কাজও ছিল।

এএফপির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, ইউএস সাউদার্ন কমান্ড এবং ইকুয়েডরের বিমানবাহিনী এ বিষয়ে সংবাদমাধ্যমটির পাঠানো প্রশ্নের কোনো জবাব দেয়নি।

তাউরা ঘাঁটিতে আসা কয়েকটি মার্কিন সামরিক ফ্লাইটের সঙ্গে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মেরিন কোর এয়ার স্টেশন চেরি পয়েন্ট এবং ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার বিমানঘাঁটির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এসব ফ্লাইটের কয়েকটি পুয়ের্তো রিকো ও পানামায় যাত্রাবিরতিও করেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮০ গ্রেফতার, ৩৯ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮০ গ্রেফতার, ৩৯ মামলা দায়ের

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৭৮ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে ২টি ছুরি, ২টি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতারকৃতদের আটক করা হয় বলেও উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%