০১:০৬ পি.এম
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৭৮ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে ২টি ছুরি, ২টি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতারকৃতদের আটক করা হয় বলেও উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন