ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পাবনার ৬৫৯ স্কুলে প্রধান শিক্ষক নেই, পাঠদানে জটিলতা


পাবনার ৬৫৯ স্কুলে প্রধান শিক্ষক নেই, পাঠদানে জটিলতা

পাবনার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ৬৫৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এক হাজার ১৩৬টি বিদ্যালয়ের মধ্যে দীর্ঘকাল ধরে শূন্য পদগুলো থাকার কারণে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নকাজ ও পাঠদান ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ পাবনার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শূন্য পদ নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে।

তথ্য অনুযায়ী, পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ১৩৬টি। এর মধ্যে প্রধান শিক্ষক আছেন মাত্র ৪৬৮টি বিদ্যালয়ে। বাকি ৬৫৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে, যা কাজের চাপ বাড়াচ্ছে এবং পদ নিয়ে অসন্তোষ সৃষ্টি করছে। এর ফলে সমন্বয়হীনতা দেখা দিচ্ছে।

আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মতে, আমাদের সময়মত পাঠদান করতে সমস্যা হচ্ছে। শিক্ষকবিহীন বিদ্যালয় যেমন সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না, তেমনই প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষককে দায়িত্ব পালন করতে হয়। এতে দুজন শিক্ষক অনুপস্থিত হয়ে যায়, ফলে অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পাবনা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান এ বিষয়ে বলেন, ‘সংকটের বিষয়টি আমরা প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। প্রশাসন শিগগিরই এই শূন্য পদগুলো পূরণের আশ্বাস দিয়েছে।’

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শূন্য পদগুলোর মধ্যে আটটি পদ আইনি জটিলতার কারণে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় গাছের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


চুয়াডাঙ্গায় গাছের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক চালকের মৃত্যু ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পার্শ্ববর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাসেল হোসেন সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) ভোরে স্থানীয়রা কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। মরদেহটির পাশে একটি ব্লু রঙের মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাসেল মারা যান।

স্বজনদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৮ টার দিকে রাসেল সন্তোষপুর পাম্পে মোটরসাইকেলের তেল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, সন্তোষপুর পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মারা গেছেন। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় টার্মিনাল: জাপানের শর্তে উদ্বিগ্ন নয় সরকার: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


তৃতীয় টার্মিনাল: জাপানের শর্তে উদ্বিগ্ন নয় সরকার: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছরের জন্য নতুন কোনো বাণিজ্যিক বিমানবন্দর চালু করা সম্ভব হবে না। তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে যে চুক্তি হয়েছে, সে বিষয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সরকার এ শর্ত নিয়ে উদ্বিগ্ন নয়। তবে, এক এভিয়েশন বিশেষজ্ঞ এই শর্তকে অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাকগলানো হিসেবে দেখছেন।

বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি রানওয়ে ও অতিরিক্ত ফ্লাইট ও যাত্রী চাপের কারণে তীব্র সংকটের মধ্যে রয়েছে। এই অবস্থায় অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য প্রস্তুতি চলছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনা সংক্রান্ত খসড়া চুক্তির শর্তে বাংলাদেশ সম্মত হয়েছে।

এ চুক্তির একটি শর্ত হলো- এ বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর নতুন কোনো বাণিজ্যিক বিমানবন্দর চালু করা যাবে না। তবে, নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ, নির্মাণকাজ পরিচালনা কিংবা সামরিক স্থাপনা উন্নয়নে কোনো বাধা থাকবে না।

এ বিষয়ে বিমানমন্ত্রী মন্তব্য করেছেন, জাপানের শর্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। তিনি বলেন, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই এবং নতুন বিমানবন্দর তৈরি করতে ১৫ বছর সময় লাগবে।

এদিকে, এ চুক্তিকে নিজেদের বিষয়ে জাপানের নাকগলানো হিসেবে অভিহিত করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। তিনি বলেন, চুক্তি নিয়ে শুরু থেকেই বাংলাদেশের আরও সতর্ক হওয়া উচিত ছিল।

কাজী ওয়াহিদুল আলম আরও বলেন, "থার্ড পার্টি যদি বলে দেয় যে তুমি এটা করবে, আবার এটা করতে পারবে না, তাহলে আমি মনে করি, আমাদের ওপর নাকগলানো হয়। আমরা যদি আমাদের চাহিদাটা প্রথমে জানিয়ে দিতাম, তাহলে এই সুযোগটা আসত না। আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি তাদের জন্য।"

জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনাল চালুর চুক্তিটি চলতি মাসের মধ্যে চূড়ান্ত করে স্বাক্ষরের চেষ্টা চলছে এবং ডিসেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা সরকারের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হলিউডে ‘জেমস বন্ড’ হয়ে ধরা দিচ্ছেন হৃতিক, জল্পনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


হলিউডে ‘জেমস বন্ড’ হয়ে ধরা দিচ্ছেন হৃতিক, জল্পনা তুঙ্গে

২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমায় সর্বশেষ ‘জেমস বন্ড’ চরিত্রে দেখা গিয়েছিল হলিউডের অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে। এবার সিনেমাটির নতুন পর্বে ‘জেমস বন্ড’ হিসেবে অভিনয় করার কথা রয়েছে তারকা জগতের একজন নতুন মুখের। এমন পরিস্থিতিতে শোবিজ দুনিয়ায় গুঞ্জন উঠেছে যে বলিউড অভিনেতা হৃতিক রোশন হতে যাচ্ছেন হলিউডের আইকনিক চরিত্র ‘জেমস বন্ড’র নতুন মুখ।

জেমস বন্ড, যিনি ব্রিটিশ সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিস MI6 এর সদস্য, সেই জনপ্রিয় গোয়েন্দা চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। সম্ভাব্য বন্ড হিসেবে ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও’কনর, অ্যারন টেলর–জনসন, জ্যাকব এলর্ডি, থিও জেমস, রবার্ট প্যাটিনসন, নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, হ্যারি স্টাইলস, এবং জ্যাক লোডেনের মতো অভিনেতাদের নাম উঠে এসেছে। তবে সিনেমার নির্মাণের সম্ভাবনা পরিবর্তন করেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, গত ৭ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক LACMA গালাতে প্রথম মূলধারার ভারতীয় অভিনেতা হিসেবে যোগ দেন হৃতিক। অনুষ্ঠানে তার কাস্টম-মেড কালো স্যুটের ড্যাশিং লুক দেখে ভক্তরা তার মাঝে 'জেমস বন্ড'-এর প্রতিচ্ছবি খুঁজে পান।

হৃতিকের ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করার গুঞ্জন আরও জোরালো হয় যখন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং বিখ্যাত সিনেমা ‘ডিউন’ (Dune)-এর পরিচালক ডেনিস ভিলনভের সাথে আড্ডা ও ছবি তোলার মুহূর্ত নেটদুনিয়ায় প্রকাশিত হয়।

হলিউডে গুঞ্জন রয়েছে যে, পরবর্তী জেমস বন্ড সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ডেনিস ভিলনভ। তাই হৃতিকের ভক্তরা আশা করছেন যে ‘০০৭’ চরিত্রে এবার ধরা দিতে পারেন এই ভারতীয় তারকা।

এদিকে, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে হৃতিক রোশনের ২০০২ সালের একটি পুরনো মন্তব্য। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নায়ক এক সাক্ষাৎকারে রসিকতার ছলে বলছেন, ‘আমিই হতে পারি সেরা জেমস বন্ড’।

জানা গেছে, ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় চূড়ান্ত হওয়ার জন্য সম্ভাব্য অভিনেতাদের স্ক্রিন টেস্ট চলছে। তবে এ স্ক্রিন টেস্টে হৃতিক যুক্ত রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। এ প্রজেক্ট নিয়ে হৃতিক কোনও অফিসিয়াল মন্তব্যও করেননি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই নায়ক চূড়ান্ত হলে ২০২৭ সালের শুরুতে নতুন ‘জেমস বন্ড’-এর শুটিং শুরু হবে। এরপর ২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিশ্বখ্যাত সিরিজটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী

ডিসেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী বিনা খরচে বা শূন্য অভিবাসন ব্যয়ে। নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের মেডিকেল পরীক্ষা, ভিসা ফি, ইন্স্যুরেন্স এবং বিমান টিকিটসহ সকল খরচ বহন করবে।

বোয়েসেল জানাচ্ছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য থাকলেও, বর্তমানে ডিমান্ড লেটার এসেছে ৫৫৮ জনের। জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার এই সুযোগ গ্রহণের জন্য কোনো ব্যয় না করতে হয়, সেদিকে নজরদারি বৃদ্ধির দাবি উঠেছে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিক ও প্রবাসী শ্রমিকরা একের পর এক দিন তারিখ এবং কর্মী পাঠানোর সংখ্যা ঘোষণা করছে। সরকারের পক্ষ থেকে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল আগামী মাসের প্রথম সপ্তাহে শ্রমিক পাঠানোর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। লটারির মাধ্যমে নির্বাচিত ৩০০ জনের মধ্যে প্রথম ১১২ জন মালয়েশিয়া যাচ্ছেন ডিসেম্বরের শুরুতে।

অন্যদিকে, দালালদের দৌরাত্ম্যের দিকে বিশেষ নজর দেয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের সতর্কতা, অনিয়ম হলে বেসরকারি খাত সুযোগ পাওয়ার আগেই শ্রমবাজারটি ফের বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%