ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত


ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তটি সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার কারণে উদ্ভূত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

বিমান কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত এবং সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

যাত্রীদের টিকিট এবং ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে মাদক মামলায় আব্দুল কুদ্দুস ও জুয়েল খানের কারাদণ্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তর ৮ ক্যাটাগরিতে মোট ৯৭ জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। ১২ থেকে ২০তম গ্রেডের এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (নীতি ও পরিকল্পনা) এবং বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদান কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক কর্তৃক স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কৃষি বিপণন অধিদপ্তর

মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়

মোট পদসংখ্যা: ৯৭টি

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত)

আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদ, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ:

১. মাঠ ও বাজার পরিদর্শক: ৫টি। বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস অথবা কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি (৮টি স্থায়ী ও ১টি অস্থায়ী)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৩. কম্পিউটার অপারেটর: ১টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৪. হিসাবরক্ষক: ৩টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৫. গাড়িচালক (ভারী): ১টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯টি।

শিক্ষাগত যোগ্যতা: বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৭. ক্যাশিয়ার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৮. অফিস সহায়ক: ৩৮টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদনের বয়সসীমা: ১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৮ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে ৫ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছর।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের কৃষি বিপণন অধিদপ্তরের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে। বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%