প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গার জীবননগরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক চালকের মৃত্যু ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পার্শ্ববর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল হোসেন সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) ভোরে স্থানীয়রা কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। মরদেহটির পাশে একটি ব্লু রঙের মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাসেল মারা যান।
স্বজনদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৮ টার দিকে রাসেল সন্তোষপুর পাম্পে মোটরসাইকেলের তেল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, সন্তোষপুর পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মারা গেছেন। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন