০৬:৩০ পি.এম
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রভাব বিশ্লেষণের জন্য ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি।
তিনি বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছান।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরের সময় বিশেষভাবে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। কিন্তু দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এই সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়। বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিরা, ভুক্তভোগী এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
তার সফরসূচির মধ্যে ঢাকায় একাধিক বৈঠক এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফর শেষে তিনি আগামী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিশেষ র্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।
৮ দিনের এই সফরে রোহিঙ্গা সংকট, রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং মিয়ানমারের সশস্ত্র সংঘাতের প্রভাব পর্যালোচনা করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন