প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ৬৫৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এক হাজার ১৩৬টি বিদ্যালয়ের মধ্যে দীর্ঘকাল ধরে শূন্য পদগুলো থাকার কারণে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নকাজ ও পাঠদান ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ পাবনার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শূন্য পদ নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে।
তথ্য অনুযায়ী, পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ১৩৬টি। এর মধ্যে প্রধান শিক্ষক আছেন মাত্র ৪৬৮টি বিদ্যালয়ে। বাকি ৬৫৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে, যা কাজের চাপ বাড়াচ্ছে এবং পদ নিয়ে অসন্তোষ সৃষ্টি করছে। এর ফলে সমন্বয়হীনতা দেখা দিচ্ছে।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মতে, আমাদের সময়মত পাঠদান করতে সমস্যা হচ্ছে। শিক্ষকবিহীন বিদ্যালয় যেমন সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না, তেমনই প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষককে দায়িত্ব পালন করতে হয়। এতে দুজন শিক্ষক অনুপস্থিত হয়ে যায়, ফলে অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পাবনা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান এ বিষয়ে বলেন, ‘সংকটের বিষয়টি আমরা প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। প্রশাসন শিগগিরই এই শূন্য পদগুলো পূরণের আশ্বাস দিয়েছে।’
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শূন্য পদগুলোর মধ্যে আটটি পদ আইনি জটিলতার কারণে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন