০৩:১১ পি.এম
ডিসেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী বিনা খরচে বা শূন্য অভিবাসন ব্যয়ে। নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের মেডিকেল পরীক্ষা, ভিসা ফি, ইন্স্যুরেন্স এবং বিমান টিকিটসহ সকল খরচ বহন করবে।
বোয়েসেল জানাচ্ছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য থাকলেও, বর্তমানে ডিমান্ড লেটার এসেছে ৫৫৮ জনের। জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার এই সুযোগ গ্রহণের জন্য কোনো ব্যয় না করতে হয়, সেদিকে নজরদারি বৃদ্ধির দাবি উঠেছে।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিক ও প্রবাসী শ্রমিকরা একের পর এক দিন তারিখ এবং কর্মী পাঠানোর সংখ্যা ঘোষণা করছে। সরকারের পক্ষ থেকে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল আগামী মাসের প্রথম সপ্তাহে শ্রমিক পাঠানোর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। লটারির মাধ্যমে নির্বাচিত ৩০০ জনের মধ্যে প্রথম ১১২ জন মালয়েশিয়া যাচ্ছেন ডিসেম্বরের শুরুতে।
আরও পড়ুন: কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
অন্যদিকে, দালালদের দৌরাত্ম্যের দিকে বিশেষ নজর দেয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের সতর্কতা, অনিয়ম হলে বেসরকারি খাত সুযোগ পাওয়ার আগেই শ্রমবাজারটি ফের বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন