ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় কর অঞ্চল-১৭ এ ৫৫ জনকে নিয়োগ দেবে


ঢাকায় কর অঞ্চল-১৭ এ ৫৫ জনকে নিয়োগ দেবে

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৩তম থেকে ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরির পদে মোট ৫৫ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারাই অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

১. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ১টি, (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি প্রয়োজন। প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী ৩টি, (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ প্রয়োজন। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

আরও পড়ুন: ঢাকায় কর অঞ্চল-১৮-এ ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ

৩. পদের নাম ও সংখ্যা: প্রধান সহকারী ১০টি, (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ১৩টি, (গ্রেড-১৪)

আরও পড়ুন: জাতীয় সংসদ সচিবালয়ে ১১-২০ গ্রেডে ১৫৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের প্রয়োজন।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১২টি, (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

আরও পড়ুন: ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী

সাঁটলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ প্রয়োজন।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

আরও পড়ুন: ডাক অধিদপ্তরে ১৬৯ পদে নিয়োগের ঘোষণা

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৯টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আরও পড়ুন: শিক্ষার্থীদের পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা নির্ধারিত হয়েছে। ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদে ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৬ বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের পূর্বে ছিনতাইয়ের হুমকি পাওয়ার কারণে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে এই ঘটনার কারণে কলকাতা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করেছে।

সূত্রে জানা যায়, উড্ডয়নের প্রস্তুতির সময় বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত বার্তা দেখা যায়। বিষয়টি অবগত হওয়ার পর পাইলট বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষে দ্রুত খবর দেন।

এরপর বিমানটিকে আলাদা স্থানে সরিয়ে নেওয়া হয়। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এবং বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা বিমানে তল্লাশি শুরু করেন। সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

কে বা কারা এই হুমকির বার্তা লিখেছে, তা জানার জন্য পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এ জন্য বিমানবন্দর ও বিমানের ভেতরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম, ১১ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ ১ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে।

এ তথ্য আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৩২৪ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জন, পরোয়ানা মূলে ১১৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৭ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক জন মাদক বহনকারী এবং ৬৪ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১২ হাজার ৪০৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এই সময় ২৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার চোলাইমদ, ১১ বোতল বিদেশী মদ, ২৮ বোতল স্কাফ সিরাপ ও ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৭৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের সংখ্যা হলো : চট্টগ্রামে ৫৬ জন, কক্সবাজারে আট জন, কুমিল্লায় ১০১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন, চাঁদপুরে ২০ জন, নোয়াখালীতে ২০ জন, লক্ষ্মীপুরে ১৫ জন, ফেনীতে ১৪ জন, রাঙ্গামাটিতে পাঁচ জন ও খাগড়াছড়িতে ২৩ জন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা হলো: চট্টগ্রাম ৭৯, কক্সবাজার ২১, কুমিল্লা ১৬৫, ব্রাহ্মণবাড়িয়া ২৭, চাঁদপুর ৩২, নোয়াখালী ২৮, লক্ষ্মীপুর ৫৯, রাঙ্গামাটি ১৪, খাগড়াছড়ি ৩১ এবং বান্দরবান ১৪ জন।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তটি সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার কারণে উদ্ভূত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত এবং সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

যাত্রীদের টিকিট এবং ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তর ৮ ক্যাটাগরিতে মোট ৯৭ জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। ১২ থেকে ২০তম গ্রেডের এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (নীতি ও পরিকল্পনা) এবং বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদান কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক কর্তৃক স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কৃষি বিপণন অধিদপ্তর

মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়

মোট পদসংখ্যা: ৯৭টি

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত)

আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদ, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ:

১. মাঠ ও বাজার পরিদর্শক: ৫টি। বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস অথবা কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি (৮টি স্থায়ী ও ১টি অস্থায়ী)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৩. কম্পিউটার অপারেটর: ১টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৪. হিসাবরক্ষক: ৩টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৫. গাড়িচালক (ভারী): ১টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯টি।

শিক্ষাগত যোগ্যতা: বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৭. ক্যাশিয়ার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৮. অফিস সহায়ক: ৩৮টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদনের বয়সসীমা: ১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৮ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে ৫ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছর।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের কৃষি বিপণন অধিদপ্তরের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে। বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%