০৬:৩২ পি.এম
উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে।
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের স্মরণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই আয়োজন, যা উত্তম কুমারের অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলোকে কেন্দ্র করে সাজানো হয়েছে।
‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের এই অনুষ্ঠানটি সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই সংগীতসন্ধ্যা, যা বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জ্যাক থেকে অস্কারজয়ী, তিন দশকে কতবার নিজেকে ভেঙেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও!
অনুষ্ঠানে উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বিভিন্ন শিল্পীরা। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের কণ্ঠে জনপ্রিয় গানগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আয়োজকদের আশা, এই সংগীতসন্ধ্যার মাধ্যমে মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করার পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীতের স্বর্ণযুগের স্মৃতিও দর্শক-শ্রোতারা ফিরে পাবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন