০৫:০২ পি.এম
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ফলাফল প্রকাশের দিনেই শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এই কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে।
সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, শিক্ষা ব্যবস্থায় মান উন্নয়নের জন্য পরিবর্তন আনা হবে। সরকার মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এই কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। দেশের ৫০৩টি উপজেলায় কারিগরি শিক্ষার প্রসারের জন্য টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে।
এছাড়া, আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনেই শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, "তোমরাই আগামীর বাংলাদেশ। তাই নিজেদের সেভাবে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।"
আরও পড়ুন: যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবির মাহমুদ
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন