ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস


১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল শিক্ষার্থীদের অসামান্য ফলের জন্য সম্মাননা প্রদান করেছে।

এই বছরের 'আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস'-এ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৪১ জন শিক্ষার্থী অসাধারণ সাফল্য অর্জন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মিলিয়ে ১৬৩টি পুরস্কার লাভ করেছেন এই শিক্ষার্থীরা। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ আইজিসিএসই, ওলেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষায় তাদের অসাধারণ ফলাফলের জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি আজ ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯৮ জন শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে 'টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড' অর্জন করেছেন। বাংলাদেশে কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ৪৫ জন শিক্ষার্থী 'টপ ইন বাংলাদেশ' অ্যাওয়ার্ড লাভ করেছেন।

আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

এছাড়াও, চারজন শিক্ষার্থী একাধিক বিষয়ে সামগ্রিক ফলের ভিত্তিতে মর্যাদাপূর্ণ 'বেস্ট অ্যাক্রস' অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। বাংলাদেশে তুলনামূলকভাবে কমসংখ্যক শিক্ষার্থী বেছে নেন এমন বিষয়ে অসাধারণ ফলের জন্য ১৬ জন শিক্ষার্থী 'হাই অ্যাচিভমেন্ট' স্বীকৃতি লাভ করেছেন।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের অংশ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বের ৪০টির বেশি দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভালো ফলের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করে। বাংলাদেশে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজা। এ পর্বে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ ভিডিও বার্তা দেন। ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন দেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) বিনয় শর্মা মন্তব্য করেন, 'প্রতি বছর শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের কাজের সবচেয়ে আনন্দের দিক। প্রতিটি ভালো ফলের পেছনে থাকে একজন শিক্ষার্থীর নিজের সামর্থ্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমর্থনও তাঁদের এগিয়ে যেতে সাহায্য করে। এমন ফল অর্জন করতে প্রয়োজন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা। বাংলাদেশের এত সংখ্যক শিক্ষার্থীর বিশ্বে সর্বোচ্চ নম্বর পাওয়ার ঘটনা এখানকার শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে তুলে ধরে।'

আরও পড়ুন: যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবির মাহমুদ

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, 'শিক্ষা মানে শুধু অ্যাকাডেমিক জ্ঞান অর্জন নয়। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সমাজে ভূমিকা রাখার জন্য তরুণদের আত্মবিশ্বাসী হতে হবে, জানতে হবে নতুন বিষয় এবং গড়ে তুলতে হবে বিশ্লেষণী চিন্তার দক্ষতা। আজ শিক্ষার্থীদের যে সাফল্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার পেছনে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা। আমরা আশা করি, তারা নিজেদের আরও এগিয়ে নিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে, নতুন সম্ভাবনা খুঁজে দেখবে এবং অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।'

অনুষ্ঠানের ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, 'শিক্ষা ও জীবনের পরবর্তী ধাপগুলোতে শিক্ষার্থীরা এ সাফল্যকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করি।'

অনুষ্ঠানে চারটি বিভাগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কেমব্রিজের শিক্ষাগত যোগ্যতা একটি স্বীকৃত মানদণ্ড হিসেবে কাজ করে। এসব যোগ্যতা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, নিজ উদ্যোগে গবেষণা এবং সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে। বাংলাদেশের শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা।

আরও পড়ুন: যশোর বোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৪২ হাজার ৫৬ শিক্ষার্থী অংশ নেবে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মন্তব্য করেছেন, "আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে, তা রাজনীতি নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ড।"

তিনি সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘আওয়ামী সন্ত্রাসবাদ ও আওয়ামীপনা: ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লবোত্তর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।

সারোয়ার তুষার আরও বলেন, "আওয়ামী লীগের পক্ষে যারা ওকালতি করছেন এবং যারা তাদের প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাদের বয়কট করতে হবে। এটা গণতান্ত্রিক আচরণ, ফ্যাসিবাদী আচরণ নয়।"

তিনি উল্লেখ করেন, "আওয়ামী লীগ এখনও লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালাচ্ছে। তারা এখন যা করছে, তা রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাস ক্রসবর্ডার সন্ত্রাস।"

বৈঠকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম বলেন, "আওয়ামীপনা হচ্ছে, যা ইচ্ছা করব, কিন্তু বিচার করতে পারবেন না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ কিংবা রক্ষীবাহিনীর মাধ্যমে মানুষ হত্যার জন্য বিচার হয়নি। এ জন্যই এখন আবার লগি-বৈঠার তাণ্ডব করছে।"

শফিকুল আলম জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন, যাতে আওয়ামীপনা থেকে মুক্তি পাওয়া যায়।

এদিকে, উল্লেখ্য যে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন।

গোপালগঞ্জে কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল, গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল, গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু ঘটেছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০২ জনে পৌঁছেছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৮ জন। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭৩ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, ময়মনসিংহ বিভাগের ৬১ জন, রাজশাহী বিভাগের ১৪৫ জন, সিলেট বিভাগের ১১ জন এবং রংপুর বিভাগের ৭১ জন রোগী রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক হওয়ার ঘটনায় দায়ের করা মাদক মামলায় আদালত দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। পাশাপাশি, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের শাস্তি হিসেবে গণ্য হবে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. শামছুল আলম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির আবদুল মতিনের ছেলে মো. আমির হোসেন (৫০) এবং একই গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো. হারুন (২৬)।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২ মার্চ বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। অভিযানের সময় ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে আটক করা হয়।

এই ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ২০১৮ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

পরে মামলাটি বিচারাধীন হলে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানির পর আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় বললেন লুকাকু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় বললেন লুকাকু

চলতি বছরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনজন মহারথী, নেইমার জুনিয়র, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এবার বেলজিয়ামের ফুটবলের সোনালী প্রজন্মের অন্যতম তারকা রোমেলো লুকাকু এই তালিকায় যুক্ত হলেন।

গতরাতে (১৫ নভেম্বর) ইতালিকে পরাজিত করে বেলজিয়াম উয়েফা নেশনস লিগের ফাইনাল ফোরে জায়গা নিশ্চিত করেছে। আজ (১৬ নভেম্বর) সকালে লুকাকু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি এই সিদ্ধান্তের কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তার মাধ্যমে প্রকাশ করেন।

এভাবে বেলজিয়ান ফুটবলের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সমাপ্তি ঘটলো। কিছু সপ্তাহ আগে অ্যাক্সেল উইটসেলও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন।

লুকাকু দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেলজিয়াম জাতীয় দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন। এই সময়কালে তিনি দেশের জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তবে রোনালদো ও মেসির মতো লুকাকুর সামনে গোলের সেঞ্চুরির সুযোগ থাকলেও তিনি আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছেন।

বেলজিয়ামের হয়ে ১৩৫টি ম্যাচে অংশ নিয়ে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক স্ট্রাইকার ৯৫টি গোল করেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপে আটটি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ছয়টি গোল করে এই দুই প্রতিযোগিতায় বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লুকাকু লিখেছেন, 'এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমি আমার সবটুকু দিয়েছি। জীবনের কল্পনাতীত সব আবেগের অভিজ্ঞতা হয়েছে আমার।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%