০৩:০৯ পি.এম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিতিশীলতার জন্য ইরানকে সরাসরি দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, এই অঞ্চলের প্রায় সব সংঘাতের পেছনে ইরানি শাসকগোষ্ঠীর হাত রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, ‘মধ্যপ্রাচ্যে যেসব অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়াতে দেখা যাচ্ছে, তার সবগুলোর পেছনে একটি সাধারণ যোগসূত্র রয়েছে আর তা হলো ইরান।‘
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের শিয়া সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ—এসব সংকটের প্রতিটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ইরানি সরকার।
আরও পড়ুন: উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
রুবিও সতর্ক করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সব অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে একটি সাধারণ পক্ষ সক্রিয় রয়েছে। সেটি আর কেউ নয় ইরানি শাসকগোষ্ঠী। তারাই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ভাঙার প্রধান মূল উৎস।‘
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোও এখন বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করতে শুরু করেছে এবং ইরানের এই অস্থিতিশীল ভূমিকার বিষয়ে তারা সচেতন হচ্ছে।
সূত্র: ডন
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন