ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হামে আরও ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৩২


হামে আরও ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৩২

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। মৃতদের মধ্যে একজনের হাম নিশ্চিত হয়েছে এবং ছয়জন হাম উপসর্গ নিয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গযুক্ত রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে, যার সংখ্যা ৫০৪ জন। চট্টগ্রাম বিভাগে এই সংখ্যা ২৪৮। নিশ্চিত হওয়া ৬৩ জন হাম রোগী সবাই ঢাকা বিভাগের।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

চট্টগ্রাম ও খুলনা বিভাগে এই সময়ে দুজন করে মারা গেছেন, এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের পর বরিশালে ১১৬ জন, সিলেটে ১০৮ জন, খুলনায় ৯৬ জন, ময়মনসিংহে ৮৩ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুরে ৩৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এই সময়ে নতুন করে ১ হাজার ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ১ হাজার ০৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হিসাব অনুযায়ী, দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৫৪১ জনের হাম নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ৯০ হাজার ৯০ জন ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জের হাওরে মিঠাপানির মাছের সংখ্যা কমছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


কিশোরগঞ্জের হাওরে মিঠাপানির মাছের সংখ্যা কমছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

কিশোরগঞ্জের ৬টি উপজেলার মধ্যে প্রতিটি উপজেলা নদী দ্বারা বেষ্টিত। এসব উপজেলার মধ্যে বাজিতপুরের ৩টি ইউনিয়নে সারা বছর পানি থাকে। বর্ষাকালে ঘোড়াউত্রা নদীতে অসাধু জেলেরা সমাজ রিং জাল ও নিষিদ্ধ জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা, ডিম ওয়ালা মাছ এবং ডিমগুলোকে জালের ভিতরে প্রবেশ করাচ্ছে। এর ফলে দুই দশক ধরে দেশীয় মাছ হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

নিকলী উপজেলার ছাতিরচর, শিংপুর এবং দামপাড়া, গুরুই ইউনিয়নের কিছু অংশে ধনু নদী ও কালি নদীতে মাছের সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। কুলিয়ারচর, অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলার সব হাওরের মধ্যে অবস্থিত নদীগুলোতে সকালবেলা সরেজমিনে গিয়ে দেখা যায়, অসাধু জেলেরা সরকারের নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় কাতলা, মৃগেল, রুই, তেলাপিয়াসহ বিভিন্ন ধরনের ছোট মাছ ধরে বিভিন্ন আরতে বিক্রি করছে।

এছাড়া, এসব উপজেলার প্রশাসন নদী থেকে জেলেদের নিষিদ্ধ ঘোষিত জালগুলো পুড়িয়ে দেওয়ার পরেও তাদের আবার জাল দিয়ে দেশীয় মাছ শিকার করতে দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হয়তো কয়েক বছরের মধ্যে মিঠাপানির মাছ তেমন পাওয়া যাবে না। বাজিতপুরের বিভিন্ন আরতের ব্যবসায়ীরা জানান, তাদের ব্যবসা এখন মন্দার দিকে যাচ্ছে। সামনের বছর হয়তো এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসার দিকে মনোযোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ নদীগুলোর পাড়ের জেলেরা সারা বছর ছোট মাছ ধরলেও বর্ষাকালে সরকারের নিষিদ্ধ ঘোষিত জাল দিয়ে ছোট পোনা মাছ ধরার কারণে নদীগুলোতে মাছ শূন্য হয়ে পড়ছে। এসব কারণে তারা এখন ব্যবসায় লোকসান গুনতে বাধ্য হচ্ছেন। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নাসরিন আক্তার বলেন, "কয়েকদিন আগে বিভিন্ন হাওর থেকে সরকার ঘোষিত নিষিদ্ধ জালগুলো পুরনো হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’ আহ্বায়ক কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’ আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, ‘সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে। শনিবার (২১ নভেম্বর) টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় অ্যাডভোকেট জামাল উদ্দিন, যিনি আশেকে আহলে বায়াত সংসদ বাংলাদেশ এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সাজ্জাদ কাদির সোহেলকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়করা হলেন শাহ সুফী দুলাল মাহমুদ খন্দকার (পীর সাহেব, সারওয়ারি কালামিয়া দরবার শরীফ), খন্দকার মাসুদ পারভেজ (সভাপতি, টাঙ্গাইল জেলা সাংবাদিক জোট), কবি জসিম সরকার (সাবেক সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বাউল শিল্পী), বিমল চন্দ্র সরকার (সাধারণ সম্পাদক, পূজা উদ্‌যাপন কমিটি টাঙ্গাইল জেলা শাঁখা), মনির হক চিশতী, ওসমান মোল্লা পীর এবং তুহিনুর রহমান লিটন। যুগ্ম-সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন মো. ইব্রাহিম, আবু সায়েম ও অ্যাডভোকেট আমজাদ উদ্দিন। সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুল আউয়াল খান চিশতী, সাইফুল্লাহসহ অন্যান্যরা।

নবগঠিত ‘সবার জন্য বাংলাদেশ’ এর উপদেষ্টাদের মধ্যে আছেন অধ্যাপক দেবাশীষ দেব (সভাপতি, উদিতি টাঙ্গাইল), শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা শিক্ষক সমিতি), সমরেশ পাল (সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ) ও সিরাজুল ইসলাম (রিজু বাউলা)।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক রুফায়দা পন্নী ও শামসুল হুদা, স্ট্যান্ডিং কমিটির সদস্য উম্মে তিজান মাখদুমা পন্নী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পিরজাদা মুখলেসুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আলী রেজা, বীর মুক্তিযোদ্ধা লাভলু মিয়া, সৈয়দ সাইফুল ইসলাম, জাহিদ হোসেন হেলাল, মো. আবু সায়েদ, মো. ফিরোজ খান, পলাশ চন্দ্র পাল, শহিদুর রহমান চিশতী, বজলুর রহমান, রমেশ কুমার কোচ এবং আব্দুর রহিম তালুকদার।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের গাজীপুর-টাঙ্গাইল অঞ্চলের কো-অর্ডিনেটর ডা. নজমম আল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম মোশাররফ হোসেন খান সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ কাদির খান।

মশিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, ‘বাংলাদেশ সবার। এ দেশের প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।’

মতবিনিময় সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় টোক উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


কাপাসিয়ায় টোক উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপন উদ্যোগ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঐতিহ্যবাহী টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে ২১ নভেম্বর শনিবার বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ।

পরিদর্শনকালে, তিনি বিদ্যালয়ের মনোরম পরিবেশ, শ্রেণিকক্ষ, নিরাপত্তাব্যবস্থা এবং অবকাঠামোগত প্রস্তুতি পরিদর্শন করেন। এই সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের আশা, যদি বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের চূড়ান্ত অনুমোদন মেলে, তাহলে টোক ইউনিয়নের শিক্ষার্থীদের দূরদূান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার দীর্ঘদিনের ভোগান্তি কমে যাবে। পাশাপাশি, অভিভাবকদের দুশ্চিন্তাও অনেকটা লাঘব হবে।

স্থানীয়দের মতে, পরীক্ষাকেন্দ্রটি চালু হলে এলাকার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এটি টোক ইউনিয়নের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের দীর্ঘদিনের প্রত্যাশা।

তবে, বিদ্যালয়টিতে পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়ে শিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য স্থানীয়রা অপেক্ষা করছেন।

এসময় উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে ডাকাতির ঘটনায় বিকাশের টাকা ও পিস্তল-ম্যাগজিনসহ ২ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


শ্রীপুরে ডাকাতির ঘটনায় বিকাশের টাকা ও পিস্তল-ম্যাগজিনসহ ২ গ্রেফতার

শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ০২ জনকে আটক করা হয়েছে। এছাড়া, ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি খালি ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে ডাকাতির ঘটনার সাথে জড়িত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর জেলা ডিবি’র একটি চৌকশ টিম গত ১৯ নভেম্বর অভিযান চালিয়ে তাকে আটক করে।

একই টিম কর্তৃক গত ২০ নভেম্বর অপর একটি অভিযানে শ্রীপুর থানা এলাকার কেওয়া পশ্চিম খণ্ড চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প থেকে একই ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিনসহ মোঃ রবিন আহম্মেদ (২২) কে গ্রেফতার করা হয়। রবিন কেওয়া চন্নাপাড়া এলাকার মোঃ মোস্তফার পুত্র। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় দি আর্মস্‌ অ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ) ধারায় (মামলা নং-৩৭) মামলা দায়ের করা হয়েছে।

আসামি ইমরান শেখ (২৪) এর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনার ০৭টি মামলা রয়েছে। অপরদিকে, আসামি রবিন আহম্মেদ (২২) এর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ০৩টি মামলা রয়েছে। তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%