সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৮ পি.এম
জয়পুরহাটের কালাইয়ে, মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন নুর বানু (৪৯) নামে এক নারী। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করেছে।
নিহত নারীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আটক মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক এবং শাকিল, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং নিহতের মেয়ে জামাতা এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার (২২ নভেম্বর) বিকেলে নুর বানু মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বেলা ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হন। পুনট কোল্ড স্টোরেজের সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের ওপর ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক ও পেছনে থাকা আরোহী শাকিলকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালাই থানার ওসি সাইদুল আলম জানান, ‘নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের হাতে আটক মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, "আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে" এই আইন লঙ্ঘন করা হচ্ছে।
এ মন্তব্যটি তিনি সোমবার (২৩ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। রাশেদ খাঁনের পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইন্টারনেটে অচেনা কোনো ছবি দেখা হলে, কিন্তু ছবির উৎস, ছবিতে থাকা ব্যক্তি, স্থান বা পণ্যের পরিচয় জানা না থাকলে, ব্যবহারকারীরা ছবি ব্যবহার করে এসব তথ্য খুঁজে বের করতে পারেন। গুগলের বিশেষ সুবিধা ‘গুগল লেন্স’ এর মাধ্যমে এটি সম্ভব। ব্যবহারকারীরা ছবি আপলোড করে অথবা সরাসরি ক্যামেরা ব্যবহার করে দ্রুত সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করতে সক্ষম হন।
গুগল লেন্স সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট বা অন্য কোনো অনলাইন মাধ্যমে পাওয়া ছবির পরিচয় জানার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এখানে সাধারণ সার্চের মতো কোনো শব্দ লিখতে হয় না, বরং ছবিটি নিজেই তথ্য খোঁজার মাধ্যম হয়ে ওঠে।
গুগল লেন্স কী এবং কীভাবে কাজ করে
গুগল লেন্স গুগলের একটি ভিজ্যুয়াল সার্চ প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ছবি বা ক্যামেরায় ধারণ করা দৃশ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট তথ্য খুঁজে পান।
যখন ব্যবহারকারী কোনো ছবি আপলোড করেন, গুগল লেন্স সেটির বিভিন্ন দৃশ্যমান বৈশিষ্ট্য বিশ্লেষণ করে। এরপর এটি ইন্টারনেটে থাকা একই বা কাছাকাছি ছবির পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও তথ্য প্রদর্শন করে।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ছবির সম্ভাব্য উৎস, পণ্যের নাম, পরিচিত স্থাপনা, উদ্ভিদ বা বিভিন্ন বস্তুর পরিচয় জানতে পারেন। ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করেও আলাদাভাবে অনুসন্ধান করা সম্ভব।
তবে, যদি কোনো ছবি ব্যক্তিগত অ্যাকাউন্টে সীমাবদ্ধ থাকে বা ইন্টারনেটে প্রকাশিত না হয়, তাহলে তার মূল উৎস খুঁজে পাওয়া নাও যেতে পারে।
মোবাইলে যেভাবে ছবি দিয়ে তথ্য খুঁজবেন
অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই ধরনের স্মার্টফোনে গুগল অ্যাপের মাধ্যমে গুগল লেন্স ব্যবহার করা যায়। এ জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে।
১. প্রথমে স্মার্টফোনে গুগল অ্যাপ খুলুন।
২. সার্চ বক্সে থাকা গুগল লেন্সের আইকনে ট্যাপ করুন।
৩. ফোনের গ্যালারি থেকে যে ছবিটি সম্পর্কে জানতে চান, সেটি নির্বাচন করুন।
৪. চাইলে ক্যামেরা চালু করে সরাসরি কোনো বস্তু বা স্থাপনার ছবি তুলেও অনুসন্ধান করতে পারবেন।
৫. ছবি নির্বাচনের পর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অংশ ক্রপ করে নিন।
৬. এরপর গুগল লেন্স ছবিটি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ছবি, ওয়েবসাইট ও তথ্য দেখাবে।
ছবির পুরো অংশ অনুসন্ধান না করে নির্দিষ্ট কোনো বস্তু নির্বাচন করলে আরও প্রাসঙ্গিক ফলাফল পাওয়া সহজ হয়।
ওয়েবসাইটে থাকা ছবি দিয়ে সার্চ করবেন যেভাবে
ইন্টারনেটে কোনো ওয়েবপেজে থাকা ছবি সম্পর্কে জানতে চাইলে গুগল লেন্স ব্যবহার করা যেতে পারে। গুগল অ্যাপে সংশ্লিষ্ট ওয়েবপেজ খোলার পর নিচের তিন ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ অপশন নির্বাচন করে ছবির নির্দিষ্ট অংশে ট্যাপ করলেই অনুসন্ধান শুরু হবে।
কম্পিউটারে যেভাবে গুগল লেন্স ব্যবহার করবেন
কম্পিউটার থেকেও খুব সহজে ছবি দিয়ে তথ্য খুঁজে পাওয়া যায়। প্রথমে ব্রাউজার থেকে গুগল ডটকমে প্রবেশ করতে হবে।
এরপর সার্চ বক্সে থাকা গুগল লেন্স আইকনে ক্লিক করে কম্পিউটার থেকে কাঙ্ক্ষিত ছবি আপলোড করতে হবে। চাইলে ছবিটি নির্ধারিত জায়গায় টেনে এনে ছেড়ে দিলেও অনুসন্ধান শুরু হবে।
এ ছাড়া গুগল ইমেজে কোনো ছবি খোলার পর পাশে থাকা লেন্স আইকনে ক্লিক করেও একই ধরনের ছবি ও সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায়।
গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজে থাকা কোনো ছবি অনুসন্ধান করতে চাইলে ব্রাউজারের গুগল লেন্স সুবিধা ব্যবহার করে ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধানের ফলাফল দেখা যাবে।
ছবির মাধ্যমে কী কী তথ্য পাওয়া সম্ভব?
গুগল লেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য খুঁজে পাওয়া যায়। যেমন—
কোনো অচেনা পণ্য বা বস্তুর নাম ও পরিচয়।
পরিচিত স্থাপনা, পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থানের তথ্য।
ইন্টারনেটে একই ছবি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে।
ছবিতে থাকা বিভিন্ন জিনিসের ব্যবহার ও বৈশিষ্ট্য।
কোনো ছবির সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইট ও প্রাসঙ্গিক তথ্য।
তবে গুগল লেন্সের দেওয়া তথ্য সব সময় নির্ভুল নাও হতে পারে। বিশেষ করে কোনো ব্যক্তির পরিচয় বা ছবির মূল উৎস নিশ্চিত করতে একাধিক নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রুবিয়া পারভীন অসুস্থ হলে, শুনা মাত্রই তিনি পাশে ছুটে যেতেন। দরিদ্র মানুষ হলে, নিজের পাশাপাশি ফেসবুকে পোস্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বামী, একমাত্র ছেলে এবং জমজ দুই মেয়েকে নিয়ে রুবিয়া পারভীনের জীবন ছিল সুখময়।
বাবার বাড়ি বেড়াতে গেলে, নিজ উদ্যোগে গ্রাম ঘুরে নারীদের স্তন ও জরায়ু ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজ করতেন। কার ওষুধ লাগবে, কার হাসপাতালের ঠিকানা লাগবে, কে চিকিৎসা খরচ যোগাতে পারছে না- এ ধরনের মানবিক কাজে সহযোগিতা করা একসময় রুবিয়া পারভীনের নেশায় পরিণত হয়েছিল। কিন্তু সুখের আকাশে মেঘ জমে উঠেছিল। ক্যানসার নামক মারণ রোগের সচেতনতা বাড়ানো সেই রুবিয়া পারভীন আজ থেকে চার বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু পর পর দুবার ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার পর, সুখ বেশিদিন স্থায়ী হয়নি।
জীবনযুদ্ধে হার না মানা রুবিয়া পারভীন আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে এবার ক্যানসারের জীবাণু তার শরীরে বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। স্ত্রীর চিকিৎসার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। এ পর্যন্ত প্রায় কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। কিন্তু শরীরে ক্যানসারের জীবাণু ছড়িয়ে পড়ায়, স্ত্রী রুবিয়া পারভীন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে বাবা আব্দুর রাজ্জাক সরকারের বাড়িতে মৃত্যুর যন্ত্রণায় কাতরানো রুবিয়া পারভীনকে সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দেখানো হয়। সেখানে চীন থেকে আসা ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক যাবতীয় পরীক্ষা-নীরিক্ষা করেছেন। ধাপে ধাপে সঠিক চিকিৎসা পেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে রুবিয়া পারভীনের। তবে এর জন্য তাকে চীনে যেতে হবে। আর চিকিৎসার জন্য ব্যয় হবে প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি।
চিকিৎসকের কথা শুনে রুবিয়া পারভীন ও তার স্বামী ওয়ালিউর রহমান আকন্দ স্বস্তি পেলেও, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। প্রতিমাসে রুবিয়া পারভীনের চিকিৎসা ও ওষুধ বাবদ প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের বেতন ও সম্মানি মিলিয়ে যা পান, তার পুরোটাই স্ত্রীর চিকিৎসার পেছনে ব্যয় করেন ওয়ালিউর রহমান আকন্দ।
এদিকে, মায়ের কষ্ট দেখে একমাত্র ছেলে রাইয়ান বিনতে ওয়ালিউর বলেন, ‘আমি বড় হয়ে ডাক্তার হবো। ক্যানসারের ডাক্তার হবো। সব মানুষকে ফ্রি চিকিৎসা করাবো। যাদের ক্যানসার হয়, তাদের অনেক কষ্ট হয়। তাদের সব টাকা শেষ হয়ে যায়। তাই আমি ক্যানসারের ডাক্তার হবো।’
সরেজমিনে গিয়ে জানা যায়, ২০২২ সালে রুবিয়া পারভীনের স্তন ক্যানসার শনাক্ত হয়। প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে পরিবারে ফিরে আসে স্বস্তি। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। ক্যানসার আবারও রুবিয়া পারভীনের শরীরে বাসা বাঁধে। বর্তমানে ক্যানসারের জীবাণু রুবিয়া পারভীনের মস্তিষ্ক ও হাড়ে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শে চীনের গুয়াংজুতে মডার্ন ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। সেখানে ডা. সিওকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও কেমোথেরাপি দেওয়ার জন্য বলা হয়েছে। কয়েকটি ধাপে এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৭০ লাখ টাকা প্রয়োজন বলে জানান স্বামী ওয়ালিউর রহমান আকন্দ।
স্বামীর দীর্ঘ ত্যাগের কথা উল্লেখ করে কান্নাজড়িত কণ্ঠে রুবিয়া পারভীন যুগান্তরকে বলেন, "আমার চিকিৎসার পেছনে স্বামীর সঞ্চিত অর্থ, আত্মীয়-স্বজনের সহযোগিতা মিলিয়ে ইতোমধ্যে প্রায় কোটি টাকার কাছাকাছি ব্যয় হয়েছে। আমি আমার স্বামীর কাছে চিরঋণী। এমন পুরুষ সহসা মিলবে না, যে কিনা স্ত্রীর জন্য এতো ত্যাগ স্বীকার করতে পারে। একজন শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমার চিকিৎসা ও তিন সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে কঠিন আর্থিক সংকটে পড়েছেন তিনি। প্লিজ, প্রধানমন্ত্রী ও দেশের মানুষ আমাদের পাশে দাঁড়ান। আমি আমার স্বামী ও সন্তানদের জন্য বাঁচতে চাই। আমাকে আপনার বাঁচান।"
এদিকে, স্ত্রীকে সুস্থ করে আবার সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়াই এখন ওয়ালিউর রহমান আকন্দের চাওয়া। দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু সামনে চিকিৎসার বিপুল ব্যয় একা বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সরকার ও দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
রুবিয়া পারভীনের পরিবারের পাশে দাঁড়াতে সঞ্চয়ী অ্যাকাউন্ট নাম্বার- রুবিয়া পারভীন। সোনালী ব্যাংক। নওগাঁ বাজার শাখা। হিসাব নং- ৪২১১৯০১০০৬৯৭২। রাউটিং নং-২০০৮৮১৩৯৫
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বলিউড সুপারস্টার সালমান খান তার আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এর মুক্তির তারিখ সম্পর্কে স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি বড় কোনো ভারতীয় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি লড়াই করতে চান না। তবে শাহরুখ খান বা সঞ্জয়লীলা বানসালির সিনেমার বিপরীতে না গিয়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’-এর মতো বড় হলিউড সিনেমার সঙ্গে লড়াই করতে তার কোনো আপত্তি নেই।
সম্প্রতি হায়দরাবাদে এবিপি নিউজ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সালমান ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার মুক্তির পরিকল্পনা ও তারিখ চূড়ান্ত করার পেছনের ভাবনা তুলে ধরেন।
বলিউড ভাইজান জানান, ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘কিং’, যেখানে শাহরুখের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও অভিনয় করেছেন। এ প্রসঙ্গে সালমান বলেন, “শাহরুখ ২৪ ডিসেম্বর আসছে। আমি শাহরুখ এবং তার মেয়ে সুহানার সঙ্গে কোনোভাবেই লড়াইয়ে যাব না। একদমই না।”
হলিউডের বড় দুই প্রজেক্ট নিয়ে নিজের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “অ্যাভেঞ্জার্স এবং ডিউন—এই দুটি সিনেমা যে আসছে, আমি যেকোনো সময় এদের সঙ্গে লড়াই করতে রাজি। কিন্তু এগুলো এক সপ্তাহ আগে আসছে। এদের সঙ্গে লড়তে আমার কোনো সমস্যা নেই। এখন আমি যদি নিজের মুক্তির তারিখ ছেড়ে দিই, তবে শাহরুখের সিনেমা এক সপ্তাহ পরেই আসবে। আমি কখনোই সেই লড়াইয়ে জড়াতে চাই না।”
সিনেমাটির মুক্তি ২০২৭ সালের শুরুতে পিছিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন সালমান। তবে অন্যান্য বড় সিনেমার কারণে সেদিকেও যেতে চাননি।
সালমানের ভাষায়, “এরপর ২৬ জানুয়ারি আছে, তারিখটা ভালো। সঞ্জয়লীলা বানসালি আসছেন ভিকি, রণবীর আর আলিয়াকে নিয়ে। তাই আমি তাদের সঙ্গেও লড়তে চাইনি। এরপরের সপ্তাহও ভালো, কিন্তু মার্চে আরেকটি সিনেমা আসছে। সেটার নাম ‘মনস্টার’। আর আমি নিজের সিনেমার সঙ্গেই লড়াই করতে চাই না।”
সব হিসাব-নিকাশ শেষে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ চূড়ান্ত করলেও একজনের সঙ্গে সংঘাতে জড়াতে হচ্ছে সালমানকে। কেননা একই দিনে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘ঈথা’।
এই কাকতালীয় সংঘাতের বিষয়ে সালমান জানান, নিজের তারিখ ঠিক করার সময় বিষয়টি তার জানা ছিল না। এ জন্য তিনি শ্রদ্ধা কাপুরকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন এবং অনুষ্ঠানে প্রকাশ্যেই সিনেমাটির সাফল্য কামনা করে দর্শকদের তা দেখার আহ্বান জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ