সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৬ পি.এম
মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুলকে পাঠিয়েছেন। এসব নবী-রসুলের গাইডবুক হিসেবে কিতাব প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআন। আজকের আলোচনায় জানবো, কুরআন হাত থেকে পড়ে গেলে কি ওজন করে সদকা করা আবশ্যক কিনা?
সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে, যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত কুরআন পড়ে যায়, তাহলে তার ওজন করে চাল বা গম সদকা করা উচিত। ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে এর ভিত্তি কতটুকু?
ইসলামি শরিয়তে পবিত্র কুরআন হাত থেকে পড়ে গেলে তা ওজন করে সদকা করার কোনো বিধান নেই; বরং সদকা দেয়ার উদ্দেশ্যে কুরআনকে ওজন করা অনুচিত। এটি কুরআনের প্রতি এক ধরনের অসম্মান। কিছু মানুষের ধারণা, হাত থেকে কুরআন পড়ে গেলে ওই কুরআনের ওজনে চাল সদকা করতে হয়। যদিও এটি কুরআনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণে মনে করা হয়, তবে এটি একটি প্রচলিত ভুল।
যদি কখনো অনিচ্ছাকৃতভাবে এমনটি ঘটে, তাহলে মহান আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত। আর যদি কেউ কুরআন ওজন না করে সদকা করতে চান, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই। (ইমদাদুল ফাতাওয়া: ৪/৬০)
আমাদের উচিত সতর্ক থাকা, যাতে হাত থেকে কুরআন পড়ে না যায়। কুরআন এমনভাবে ধরতে হবে বা এমন স্থানে রাখতে হবে, যাতে তা পড়ে যাওয়ার আশঙ্কা না থাকে। আর যদি নিজের অসাবধানতার কারণে কুরআন পড়ে যায়, তাহলে ইস্তিগফার করতে হবে এবং চাইলে কিছু সদকাও করতে পারি।
কুরআন মানুষের জন্য হেদায়েত। যিনি কুরআন শিখেন এবং শিক্ষা দেন, উভয়কে সর্বোত্তম বলে আখ্যা দিয়েছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কারীর কিলঘুষিতে আব্দুল বারেক (৮৬) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে পৌর এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে।
মৃত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সোমবার সকালে তিনি অটোরিকশাযোগে নেত্রকোনার মদন উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুপুরের দিকে পৌর এলাকায় পৌঁছালে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে অটোরিকশাচালক রায়হানের পৌর টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়।
একপর্যায়ে অটোরিকশায় থাকা বৃদ্ধ আব্দুল বারেক মারামারি থামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুতর আহত হন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। কিন্তু এর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বরিশাল কৃষি অঞ্চলে মাঝারি বর্ষণ হয়েছে, যা প্রায় ১.২০ লাখ একর জমির উঠতি আমনসহ বিভিন্ন ধরনের রবি ফসলকে প্লাবিত করেছে। এর মধ্যে ৭৫ হাজার একরেরও বেশি জমি আমনের অন্তর্ভুক্ত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই জানিয়েছে, গম, গোলআলু, খেসারি ও মসুর ডাল, তরমুজ, সরিষা এবং শীতকালীন শাকসবজির বিপুল ফসলি জমি প্লাবিত হয়েছে। তবে, ডিএই’র দায়িত্বশীল মহলের মতে, ঘূর্ণিঝড়টি প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ‘কোমল আঘাত’ হানায় সাগরের পরিস্থিতি কিছুটা উত্তাল হলেও তা ফুঁসে ওঠেনি। ফলে তিন দিনের মাঝারি বর্ষণে ফসলি জমিতে সাময়িক পানি জমে গেলেও বড় কোনো প্লাবনের শিকার হয়নি।
বরিশালে ‘আকভান’র প্রভাবে তিন দিনে প্রায় ১শ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দ্রুত পানি সরে যাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডিএই’র বরিশাল অঞ্চলের প্রধান নির্বাহী ও অতিরিক্ত পরিচালক জানিয়েছেন, নভেম্বর এলেই কৃষকদের সতর্ক ও মানসিকভাবে প্রস্তুত রাখা হয়। ফলে পরিস্থিতির অবনতির আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ব্লক সুপারভাইজার ও উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
তিনি আরও বলেন, অসময়ের এ অতিবর্ষণে আক্রান্ত জমির আমন ধান কিছুটা হেলে পড়লেও বৃষ্টি প্রলম্বিত না হওয়া এবং সাগরের জোয়ার ও উজানের ঢল না থাকায় নদ-নদীর প্রবাহ স্বাভাবিক রয়েছে। তাই কোনো ফসলি জমি প্লাবনের শিকার হয়নি। দ্রুত পানি সরে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
এবার বৃহত্তর দক্ষিণাঞ্চলে আবাদকৃত প্রায় ৯ লাখ হেক্টরের আমনের মধ্যে প্রায় ৩১ হাজার হেক্টরের স্থানীয়, উফশী ও হাইব্রিড আমন ধান ‘আকভান’র অতিবর্ষণে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রায় ১৫ হাজার হেক্টরের খেসারি এবং ৫ হাজার হেক্টরের শাকসবজি অসময়ের অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত বেশিরভাগ আমন ফসল হেলে পড়লেও তিন দিন পরে বৃষ্টি বন্ধ হওয়ায় এবং কোনো প্লাবন সৃষ্টি না হওয়ায় এসব ফসলের ক্ষতির সম্ভাবনা খুব কম।
যেসব কৃষক তরমুজের আগাম বীজ বপন ও রোপণ করেছেন, তাদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আক্রান্ত খেসারি ডালের ক্ষতির সম্ভাবনা খুব বেশি নয়। বর্ষণ মুগ ডাল আবাদকে কিছুটা বিলম্বিত করেছে, কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে মাঠ পর্যায়ের কৃষিবিদগণ জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুন্দরবনের রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের দিকে নদীপথে যাত্রা করা একটি পুণ্যার্থীবাহী বোট ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ২৯ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (২৩ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার সময় রাস পূর্ণিমা উপলক্ষে ঢাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীরা দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পরদিন রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে, বোটটি নদীতে ভাসতে শুরু করে এবং যাত্রীরা বিপদে পড়েন।
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে বোটে থাকা একজন পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্য চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিশ্বব্যাপী কৌশলগত স্থিতিশীলতা পুনরুদ্ধার ও শান্তি বজায় রাখার স্বার্থে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীনকে ত্রিপক্ষীয় ফরম্যাটে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানাবেন। এই তথ্য ব্রাজিলের ন্যাশনাল কংগ্রেসের একটি সূত্র রুশ সংবাদমাধ্যম তাসকে (TASS) জানিয়েছে।
সূত্রটি জানায়, ব্রাজিলের মূল লক্ষ্য হলো বিশ্বে কৌশলগত স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং যত দ্রুত সম্ভব জাতিসংঘের সংস্কার সাধন করা। মস্কো, বেইজিং ও ওয়াশিংটনের শীর্ষ নেতাদের মধ্যে চলমান এই যোগাযোগ অব্যাহত রাখার পক্ষে ব্রাজিলের পূর্ণ সমর্থন রয়েছে। প্রেসিডেন্ট লুলা এই তিন পরাশক্তিকে নিয়মিত সংলাপ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাবেন, যা সমগ্র বিশ্বের মঙ্গলের কথা বিবেচনা করে করা হবে।
ওই সূত্রের মতে, প্রেসিডেন্ট লুলা দা সিলভা রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রত্যেকের সঙ্গেই অত্যন্ত চমৎকার সম্পর্ক গড়ে তুলেছেন। এই সুসম্পর্কই তাকে একজন নিরপেক্ষ শান্তিস্থাপনকারীর অবস্থান থেকে তাদের সঙ্গে সংলাপ পরিচালনা করার সুযোগ করে দিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি চীনের শেনজেনে অনুষ্ঠিত এপেক (APEC) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
এই তিন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এ ধরনের ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক এবারই প্রথম অনুষ্ঠিত হলো। বৈঠকে রাষ্ট্রপ্রধানরা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠক শেষে তারা একটি শান্তি ঘোষণাও গ্রহণ করেন। সূত্র: তাস।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ