প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের ৬টি উপজেলার মধ্যে প্রতিটি উপজেলা নদী দ্বারা বেষ্টিত। এসব উপজেলার মধ্যে বাজিতপুরের ৩টি ইউনিয়নে সারা বছর পানি থাকে। বর্ষাকালে ঘোড়াউত্রা নদীতে অসাধু জেলেরা সমাজ রিং জাল ও নিষিদ্ধ জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা, ডিম ওয়ালা মাছ এবং ডিমগুলোকে জালের ভিতরে প্রবেশ করাচ্ছে। এর ফলে দুই দশক ধরে দেশীয় মাছ হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
নিকলী উপজেলার ছাতিরচর, শিংপুর এবং দামপাড়া, গুরুই ইউনিয়নের কিছু অংশে ধনু নদী ও কালি নদীতে মাছের সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। কুলিয়ারচর, অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলার সব হাওরের মধ্যে অবস্থিত নদীগুলোতে সকালবেলা সরেজমিনে গিয়ে দেখা যায়, অসাধু জেলেরা সরকারের নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় কাতলা, মৃগেল, রুই, তেলাপিয়াসহ বিভিন্ন ধরনের ছোট মাছ ধরে বিভিন্ন আরতে বিক্রি করছে।
এছাড়া, এসব উপজেলার প্রশাসন নদী থেকে জেলেদের নিষিদ্ধ ঘোষিত জালগুলো পুড়িয়ে দেওয়ার পরেও তাদের আবার জাল দিয়ে দেশীয় মাছ শিকার করতে দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হয়তো কয়েক বছরের মধ্যে মিঠাপানির মাছ তেমন পাওয়া যাবে না। বাজিতপুরের বিভিন্ন আরতের ব্যবসায়ীরা জানান, তাদের ব্যবসা এখন মন্দার দিকে যাচ্ছে। সামনের বছর হয়তো এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসার দিকে মনোযোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ নদীগুলোর পাড়ের জেলেরা সারা বছর ছোট মাছ ধরলেও বর্ষাকালে সরকারের নিষিদ্ধ ঘোষিত জাল দিয়ে ছোট পোনা মাছ ধরার কারণে নদীগুলোতে মাছ শূন্য হয়ে পড়ছে। এসব কারণে তারা এখন ব্যবসায় লোকসান গুনতে বাধ্য হচ্ছেন। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নাসরিন আক্তার বলেন, "কয়েকদিন আগে বিভিন্ন হাওর থেকে সরকার ঘোষিত নিষিদ্ধ জালগুলো পুরনো হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন