সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০১:১৮ পি.এম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঐতিহ্যবাহী টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে ২১ নভেম্বর শনিবার বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ।
পরিদর্শনকালে, তিনি বিদ্যালয়ের মনোরম পরিবেশ, শ্রেণিকক্ষ, নিরাপত্তাব্যবস্থা এবং অবকাঠামোগত প্রস্তুতি পরিদর্শন করেন। এই সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের আশা, যদি বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের চূড়ান্ত অনুমোদন মেলে, তাহলে টোক ইউনিয়নের শিক্ষার্থীদের দূরদূান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার দীর্ঘদিনের ভোগান্তি কমে যাবে। পাশাপাশি, অভিভাবকদের দুশ্চিন্তাও অনেকটা লাঘব হবে।
স্থানীয়দের মতে, পরীক্ষাকেন্দ্রটি চালু হলে এলাকার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এটি টোক ইউনিয়নের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের দীর্ঘদিনের প্রত্যাশা।
তবে, বিদ্যালয়টিতে পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়ে শিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য স্থানীয়রা অপেক্ষা করছেন।
এসময় উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ০২ জনকে আটক করা হয়েছে। এছাড়া, ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি খালি ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে ডাকাতির ঘটনার সাথে জড়িত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর জেলা ডিবি’র একটি চৌকশ টিম গত ১৯ নভেম্বর অভিযান চালিয়ে তাকে আটক করে।
একই টিম কর্তৃক গত ২০ নভেম্বর অপর একটি অভিযানে শ্রীপুর থানা এলাকার কেওয়া পশ্চিম খণ্ড চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প থেকে একই ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিনসহ মোঃ রবিন আহম্মেদ (২২) কে গ্রেফতার করা হয়। রবিন কেওয়া চন্নাপাড়া এলাকার মোঃ মোস্তফার পুত্র। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় দি আর্মস্ অ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ) ধারায় (মামলা নং-৩৭) মামলা দায়ের করা হয়েছে।
আসামি ইমরান শেখ (২৪) এর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনার ০৭টি মামলা রয়েছে। অপরদিকে, আসামি রবিন আহম্মেদ (২২) এর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ০৩টি মামলা রয়েছে। তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিকলী উপজেলাটি কিশোরগঞ্জ জেলার একটি হাওর অধ্যুষিত এলাকা। এই উপজেলায় অবস্থিত ৭টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে সারা বছর পানি থাকে। এর মধ্যে কিছু স্থানীয় প্রভাবশালী মহল অভিযোগ উঠেছে যে, ছাতিচরের ঘোড়াউত্রা নদী এবং শিংপুর ইউনিয়নের শিংপুর নদী থেকে রাতের বেলায় ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করা হচ্ছে।
এই চক্রটি উত্তোলিত বালু দিয়ে দীর্ঘ সময় ধরে পাইব লাইনের মাধ্যমে ছাতিরচরের পূর্ব পাড়া ও উত্তর পাড়া এলাকায় ৩টি ফসলি জমি ভড়াট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে নদী ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি জমি ও স্থানীয় কৃষি অর্থনীতির উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। কৃষকরা এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ অবস্থায়, গ্রামগণ আদালত কর্তৃক খন্ডিতভাবে জরিমানা করা হলেও, পরবর্তীতে এই চক্রটি প্রশাসনকে কোনো গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে, স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ না নেওয়ার কারণে তারা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা গণমাধ্যম কর্মীদের জানান, "আইনগতভাবে ব্যবস্থা নিবেন" বলে তিনি উল্লেখ করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কার্যক্রম নিষিদ্ধ
টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ কর্তৃক পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের অস্থিতিশীলতার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক এবং সদস্যসচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তানভীর হাসান খান রুবেলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা সমাবেশে উল্লেখ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বিদ্যমান স্থিতিশীল পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একত্রিত রয়েছেন। বক্তারা আরও বলেন, যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে, ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের শতবর্ষী
সাংস্কৃতিক সংগঠন করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডি ক্লাব) প্রযোজনায় মঞ্চস্থ হয়েছে লেখক ও নাট্যকার গোলাম আম্বিয়া নূরীর কালজয়ী নাটক ‘কুমারখালির চর’। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল শহরের সিডি ক্লাবের রঙ্গমঞ্চে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দর্শকদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে রোববার (২২ নভেম্বর) একই সময়ে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নাটক শুরুর আগে করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি কাজি জাকেরুল মওলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান।
তিনি বলেন, ‘পঞ্চাশ বছর আগে নির্মিত একটি নাটকের এই পুনর্র্নিমাণ সত্যিই চ্যালেঞ্জিং। কারণ দর্শক হিসেবে আমড়া সব সময় আগেরটির সাথে তুলনা করতে ভালোবাসি। ৫০ বছর আগে গোলাম আম্বিয়া নূরী রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন ফারুক-রক্কু। আজ নতুন নির্দেশকেরা তাঁদের মুমূর্ষু দেখাবেন। দীর্ঘ দুই বছর পর করোনেশন ড্রামাটিক ক্লাবে আবারও নাট্য প্রদর্শনী শুরু হওয়াটা টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
ক্লাবের নাট্য সম্পাদক শাহ্ মেহেদি মাসুদ সুমনের তত্ত্বাবধানে ও শাহ্ মো. ইছরাইল বিল্লাহর সার্বিক তত্ত্বাবধানে নাটকটি যৌথভাবে নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান ঠান্ডু ও রতন দত্ত। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তুলসী দাস সরকার, আরাফা (ফেরজা), সিথী ধর (ফেরজার মা), তোরা পাল (আসাফন), ফিরোজ আদনান (ময়েজ উদ্দিন), বিপ্লব দত্ত (ফয়েজ উদ্দিন), আলী হাসান (কালু), শহিদুজ্জামান মিয়া (খাঁ সাব), সাইদুর রহমান ঠান্ডু (মন্ডল), শেখ মানিক (আয়াত আলী), মোফাজ্জল হোসেন (কাইঞ্চা), দুলাল চন্দ্র সাহা (আমিন), রতন দত্ত (হোনা মিয়া) এবং জীবন শর্মা ও মানিক (নাঠিয়াল)।
এছাড়া নেপথ্যে আলোক নির্দেশনায় ছিলেন সুমন মেহেদি এবং আবহ সংগীতে ছিলেন ইকবাল হোসেন ও তাসমিয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ