ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জবিতে নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান


জবিতে নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নৈরাজ্য এবং সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছেন। বক্তারা নৈরাজ্য প্রতিরোধ, অতীতের অপকর্মের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। র‍্যালির পর সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “নৈরাজ্য সৃষ্টি করা হলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। অতীতে যারা অপকর্ম করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। আমরা নৈরাজ্য সৃষ্টি করব না এবং কাউকে করতেও দেব না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।”

আরও পড়ুন: নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে ৮৬ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, দেশে অগ্নিসংযোগ, লুটতরাজ ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল বলেন, আমাদের আন্দোলন ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করতে কেউ নাশকতার চেষ্টা করলে ছাত্রদল তা প্রতিরোধ করবে।

সমাবেশে জবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বাসে অগ্নিসংযোগসহ নৈরাজ্যমূলক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানান এবং ছাত্র অধিকার পরিষদের হাসিব ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন।

আরও পড়ুন: তথ্য কমিশনে ৫ দিনে নিষ্পত্তি হলো ২৮টি অভিযোগ

ছাত্রশক্তির সেক্রেটারি ফেরদৌস শেখ বলেন, আওয়ামী লীগ প্রশ্নে সব দলের অবস্থান অভিন্ন হওয়া উচিত। একইসঙ্গে তিনি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, নৈরাজ্য শুধু অগ্নিসংযোগ ও ভাঙচুরে সীমাবদ্ধ নয়; অপতথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিও নৈরাজ্যের অংশ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ইউট্যাবের সভাপতি নাসির উদ্দীন বলেন, “আমরা নৈরাজ্যকে না বলতে চাই, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। যারা নৈরাজ্য সৃষ্টি করবে, এ দেশের মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

সমাবেশ ও র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘বিপ্লবে বলীয়ান, ঐক্যবদ্ধ জবিয়ান’, ‘নৈরাজ্যের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটি টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রীতিকর ঘটনা ঘটলে মামলা করবে আইনশৃঙ্খলা বাহিনী: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


অপ্রীতিকর ঘটনা ঘটলে মামলা করবে আইনশৃঙ্খলা বাহিনী: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটলে রাষ্ট্রের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মামলা করবে। তিনি উল্লেখ করেছেন, "আওয়ামী লীগ ছিল ফ্যাসিবাদে বিশ্বাসী একটি সরকার। বিএনপি ফ্যাসিবাদে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কিছু এলাকায় আগুন-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করেছে।"

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঝালকাঠিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, "বিএনপি ভেসে আসেনি। তাই বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। অনুগ্রহ করে কেউ বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবেন না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। দেশে কাউকে উশৃঙ্খল কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।"

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মেরিন সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটি টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটি টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটি টেরোরিস্ট রাজনৈতিক দল।

তিনি সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে কানাইখালী এলাকায় নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।

দুলু বলেন, "বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল। যারা নৈরাজ্য করে। যারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে যারা পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?"

তিনি আরও বলেন, "আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দল যারা, এই ১৭টা বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছে। আমরা সন্ত্রাস, অগ্নিকাণ্ড, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে পুড়িয়ে ফেলা এই রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করে না, খালেদা জিয়াও কখনো করে না।"

দুলু বলেন, "আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধীদলের নেতা বলেছেন পার্লামেন্টে গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতেই পারে সরকার-বিরোধীদের; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।"

তিনি উল্লেখ করেন, "আমার জামায়াত, এনসিপি সকল রাজনৈতিক দল যেভাবে ৫ই আগস্ট ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে আমরা নামিয়েছি, দেশের জনগণ ঠিক একইভাবে আগামী ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আমরা সারামাস নাটোরের জনগণকে নিয়ে আমরা রাস্তায় থাকবো।"

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের নেতৃবৃন্দ।

এর আগে, নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় মো. আলম (৪০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ এই তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মো. আলম সিলেটের গোলাপগঞ্জ থানার স্বরশ্বতী এলাকার মৃত আ. রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার রহিম মার্কেটে ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আদালত সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির পশ্চিম পাশের ২ নম্বর কক্ষে ভাড়াটিয়া আলম মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আসার খবর পেয়ে আসামি আলম পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।

এই ঘটনায় এসআই (নিরস্ত্র) নাসির আহম্মেদ বাদী হয়ে ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ জুন আসামি আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক আসামি মো. আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য কমিশনে ৫ দিনে নিষ্পত্তি হলো ২৮টি অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


তথ্য কমিশনে ৫ দিনে নিষ্পত্তি হলো ২৮টি অভিযোগ

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : নবগঠিত তথ্য কমিশন তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমকে আরও জোরদার করেছে।

কমিশন পুনর্গঠনের পর পাঁচ কার্যদিবসে মোট ৩৩টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ২৮টি নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট পাঁচটির জন্য পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার, আরও আটটি অভিযোগের শুনানি শেষে সেগুলো নিষ্পত্তি করা হয়েছে।

কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সোমবারের শুনানিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুনানিতে আসা অভিযোগগুলোর মধ্যে ছিল দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের জমির পরিমাণ, উপজেলাভিত্তিক জমির বিবরণ এবং ওই জমিতে থাকা জলাশয়, হাটবাজার ও দোকানপাটসংক্রান্ত তথ্যের অভাব।

এছাড়া জমি রেজিস্ট্রিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা, তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যায়িত অনুলিপি না পাওয়ার বিষয়গুলোও শুনানিতে উঠে আসে।

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ গমন, ভবন নির্মাণ, অর্থের উৎস ও নকশা, গাছ কাটার অনুমোদন এবং সরকারি বাসভবন ব্যবহারের বিভিন্ন বিষয়ে তথ্য না পাওয়ার অভিযোগও করেছেন আবেদনকারীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%