সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৪ পি.এম
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটি টেরোরিস্ট রাজনৈতিক দল।
তিনি সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে কানাইখালী এলাকায় নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।
দুলু বলেন, "বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল। যারা নৈরাজ্য করে। যারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে যারা পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?"
তিনি আরও বলেন, "আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দল যারা, এই ১৭টা বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছে। আমরা সন্ত্রাস, অগ্নিকাণ্ড, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে পুড়িয়ে ফেলা এই রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করে না, খালেদা জিয়াও কখনো করে না।"
দুলু বলেন, "আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধীদলের নেতা বলেছেন পার্লামেন্টে গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতেই পারে সরকার-বিরোধীদের; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।"
তিনি উল্লেখ করেন, "আমার জামায়াত, এনসিপি সকল রাজনৈতিক দল যেভাবে ৫ই আগস্ট ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে আমরা নামিয়েছি, দেশের জনগণ ঠিক একইভাবে আগামী ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আমরা সারামাস নাটোরের জনগণকে নিয়ে আমরা রাস্তায় থাকবো।"
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের নেতৃবৃন্দ।
এর আগে, নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় মো. আলম (৪০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ এই তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলম সিলেটের গোলাপগঞ্জ থানার স্বরশ্বতী এলাকার মৃত আ. রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার রহিম মার্কেটে ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
আদালত সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির পশ্চিম পাশের ২ নম্বর কক্ষে ভাড়াটিয়া আলম মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আসার খবর পেয়ে আসামি আলম পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।
এই ঘটনায় এসআই (নিরস্ত্র) নাসির আহম্মেদ বাদী হয়ে ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ জুন আসামি আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক আসামি মো. আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : নবগঠিত তথ্য কমিশন তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমকে আরও জোরদার করেছে।
কমিশন পুনর্গঠনের পর পাঁচ কার্যদিবসে মোট ৩৩টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ২৮টি নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট পাঁচটির জন্য পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার, আরও আটটি অভিযোগের শুনানি শেষে সেগুলো নিষ্পত্তি করা হয়েছে।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সোমবারের শুনানিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুনানিতে আসা অভিযোগগুলোর মধ্যে ছিল দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের জমির পরিমাণ, উপজেলাভিত্তিক জমির বিবরণ এবং ওই জমিতে থাকা জলাশয়, হাটবাজার ও দোকানপাটসংক্রান্ত তথ্যের অভাব।
এছাড়া জমি রেজিস্ট্রিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা, তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যায়িত অনুলিপি না পাওয়ার বিষয়গুলোও শুনানিতে উঠে আসে।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ গমন, ভবন নির্মাণ, অর্থের উৎস ও নকশা, গাছ কাটার অনুমোদন এবং সরকারি বাসভবন ব্যবহারের বিভিন্ন বিষয়ে তথ্য না পাওয়ার অভিযোগও করেছেন আবেদনকারীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুলকে পাঠিয়েছেন। এসব নবী-রসুলের গাইডবুক হিসেবে কিতাব প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআন। আজকের আলোচনায় জানবো, কুরআন হাত থেকে পড়ে গেলে কি ওজন করে সদকা করা আবশ্যক কিনা?
সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে, যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত কুরআন পড়ে যায়, তাহলে তার ওজন করে চাল বা গম সদকা করা উচিত। ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে এর ভিত্তি কতটুকু?
ইসলামি শরিয়তে পবিত্র কুরআন হাত থেকে পড়ে গেলে তা ওজন করে সদকা করার কোনো বিধান নেই; বরং সদকা দেয়ার উদ্দেশ্যে কুরআনকে ওজন করা অনুচিত। এটি কুরআনের প্রতি এক ধরনের অসম্মান। কিছু মানুষের ধারণা, হাত থেকে কুরআন পড়ে গেলে ওই কুরআনের ওজনে চাল সদকা করতে হয়। যদিও এটি কুরআনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণে মনে করা হয়, তবে এটি একটি প্রচলিত ভুল।
যদি কখনো অনিচ্ছাকৃতভাবে এমনটি ঘটে, তাহলে মহান আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত। আর যদি কেউ কুরআন ওজন না করে সদকা করতে চান, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই। (ইমদাদুল ফাতাওয়া: ৪/৬০)
আমাদের উচিত সতর্ক থাকা, যাতে হাত থেকে কুরআন পড়ে না যায়। কুরআন এমনভাবে ধরতে হবে বা এমন স্থানে রাখতে হবে, যাতে তা পড়ে যাওয়ার আশঙ্কা না থাকে। আর যদি নিজের অসাবধানতার কারণে কুরআন পড়ে যায়, তাহলে ইস্তিগফার করতে হবে এবং চাইলে কিছু সদকাও করতে পারি।
কুরআন মানুষের জন্য হেদায়েত। যিনি কুরআন শিখেন এবং শিক্ষা দেন, উভয়কে সর্বোত্তম বলে আখ্যা দিয়েছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কারীর কিলঘুষিতে আব্দুল বারেক (৮৬) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে পৌর এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে।
মৃত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সোমবার সকালে তিনি অটোরিকশাযোগে নেত্রকোনার মদন উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুপুরের দিকে পৌর এলাকায় পৌঁছালে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে অটোরিকশাচালক রায়হানের পৌর টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়।
একপর্যায়ে অটোরিকশায় থাকা বৃদ্ধ আব্দুল বারেক মারামারি থামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুতর আহত হন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ