প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। মৃতদের মধ্যে একজনের হাম নিশ্চিত হয়েছে এবং ছয়জন হাম উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গযুক্ত রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে, যার সংখ্যা ৫০৪ জন। চট্টগ্রাম বিভাগে এই সংখ্যা ২৪৮। নিশ্চিত হওয়া ৬৩ জন হাম রোগী সবাই ঢাকা বিভাগের।
চট্টগ্রাম ও খুলনা বিভাগে এই সময়ে দুজন করে মারা গেছেন, এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের পর বরিশালে ১১৬ জন, সিলেটে ১০৮ জন, খুলনায় ৯৬ জন, ময়মনসিংহে ৮৩ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুরে ৩৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এই সময়ে নতুন করে ১ হাজার ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ১ হাজার ০৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হিসাব অনুযায়ী, দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৫৪১ জনের হাম নিশ্চিত হয়েছে।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ৯০ হাজার ৯০ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন