প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, ‘সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে। শনিবার (২১ নভেম্বর) টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় অ্যাডভোকেট জামাল উদ্দিন, যিনি আশেকে আহলে বায়াত সংসদ বাংলাদেশ এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সাজ্জাদ কাদির সোহেলকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়করা হলেন শাহ সুফী দুলাল মাহমুদ খন্দকার (পীর সাহেব, সারওয়ারি কালামিয়া দরবার শরীফ), খন্দকার মাসুদ পারভেজ (সভাপতি, টাঙ্গাইল জেলা সাংবাদিক জোট), কবি জসিম সরকার (সাবেক সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বাউল শিল্পী), বিমল চন্দ্র সরকার (সাধারণ সম্পাদক, পূজা উদ্যাপন কমিটি টাঙ্গাইল জেলা শাঁখা), মনির হক চিশতী, ওসমান মোল্লা পীর এবং তুহিনুর রহমান লিটন। যুগ্ম-সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন মো. ইব্রাহিম, আবু সায়েম ও অ্যাডভোকেট আমজাদ উদ্দিন। সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুল আউয়াল খান চিশতী, সাইফুল্লাহসহ অন্যান্যরা।
নবগঠিত ‘সবার জন্য বাংলাদেশ’ এর উপদেষ্টাদের মধ্যে আছেন অধ্যাপক দেবাশীষ দেব (সভাপতি, উদিতি টাঙ্গাইল), শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা শিক্ষক সমিতি), সমরেশ পাল (সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ) ও সিরাজুল ইসলাম (রিজু বাউলা)।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক রুফায়দা পন্নী ও শামসুল হুদা, স্ট্যান্ডিং কমিটির সদস্য উম্মে তিজান মাখদুমা পন্নী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পিরজাদা মুখলেসুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আলী রেজা, বীর মুক্তিযোদ্ধা লাভলু মিয়া, সৈয়দ সাইফুল ইসলাম, জাহিদ হোসেন হেলাল, মো. আবু সায়েদ, মো. ফিরোজ খান, পলাশ চন্দ্র পাল, শহিদুর রহমান চিশতী, বজলুর রহমান, রমেশ কুমার কোচ এবং আব্দুর রহিম তালুকদার।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের গাজীপুর-টাঙ্গাইল অঞ্চলের কো-অর্ডিনেটর ডা. নজমম আল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম মোশাররফ হোসেন খান সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ কাদির খান।
মশিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, ‘বাংলাদেশ সবার। এ দেশের প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।’
মতবিনিময় সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন