প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "বাংলাদেশকে বুকে ধারণ করে" এই লক্ষ্য অর্জন করতে হবে।
রোববার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, "করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।" তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য যা কিছু প্রয়োজন, তা সকলকে ঐক্যবদ্ধভাবে করতে হবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উপরও গুরুত্ব দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। তিনি উল্লেখ করেন, সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা সৃষ্টি হবে। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার (বিপিএম-সেবা)। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
অনুষ্ঠানে সমবায়ী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয় এবং সমবায় পণ্য মেলা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন