০৫:৫৪ পি.এম
টানা পাঁচদিন ধরে জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেওয়া সেই নারী।
মানবেতর জীবনযাপন করছেন ওই নারী, যিনি বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে রয়েছেন। খাওয়া-দাওয়া ছাড়া খোলা আকাশের নিচে তিনি পাঁচদিন ধরে অবস্থান করছেন। শূন্য রেখায় অবস্থান করলেও তাকে কোনো দেশেই ঠাঁই দেওয়া হচ্ছে না।
এই ঘটনায় বিজিবি এবং বিএসএফ উভয়ই সতর্কাবস্থায় রয়েছে। তবে বিষয়টি কবে সমাধান হবে, তা এখনও অনিশ্চিত।
আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার সময় ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। জামালপুর ৩৫ বিজিবি এবং স্থানীয় এলাকাবাসীর বাধার কারণে বিএসএফ পুশইনে ব্যর্থ হয়। এরপর ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নিতে বাধ্য হন। এরপর থেকে তিনি টানা ৫ দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে অবস্থান করছেন। এক কাপড়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, ওই নারীকে নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি সীমান্তে তৎপর থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন