প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরের সরিষাবাড়ী এলাকায় পরকীয়া প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামের এক জামায়াতকর্মীকে স্থানীয় জনগণ হাতেনাতে আটক করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পিংনা কাওয়ামারা এলাকার বাসিন্দা বাবুল মিয়া, যিনি চার সন্তানের জনক, একই এলাকার চা বিক্রেতা আজিজ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক স্থাপন করেছিলেন। শুক্রবার রাতে বাবুল মিয়া গোপনে তার পরকীয়া প্রেমিকার বাড়িতে সাক্ষাৎ করতে যান। বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসলে তারা তাদের ঘিরে ফেলে এবং হাতেনাতে আটক করে। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের ভিড় জমে যায়।
খবর পেয়ে দ্রুততার সঙ্গে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আটক বাবুল মিয়াকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাকে থানায় পাঠানো হয়। রিপোর্ট লেখা পর্যন্ত বাবুল মিয়া থানার হেফাজতে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন