ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

নারীকে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু


নারীকে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বাস ছিল যে, নারীদের ঘরের চার দেয়ালে বন্দি করে রাখা হলে বাংলাদেশি জাতীয়তাবাদ কখনোই পূর্ণতা পাবে না। ১৯৭৮ সালে যখন তিনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, তখন সেটি কেবল একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা নয়, বরং একটি রাষ্ট্রদর্শনের ঘোষণা ছিল।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, যা নারীর ক্ষমতায়নে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতি সহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

দুলু আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের প্রতিফলন আগামী কাউন্সিলে বিএনপির দেখা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারণী পর্যায় এ ব্যাপারে সচেষ্ট রয়েছেন। এর ফলে বিএনপির সাংগঠনিক কাঠামো ও নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত হবে।

তিনি বলেন, নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার শিক্ষা বিপ্লব এবং দেশনায়ক তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণ—এই তিন প্রজন্মের ধারাবাহিকতা বিএনপির নারী রাজনীতির সৌন্দর্যকে তুলে ধরে।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন।

পরে বিকালে দুলু জেলার বড়াইগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত ফুটবল খেলার ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, ২২ মামলার নথি গায়েব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


কিশোরগঞ্জে এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, ২২ মামলার নথি গায়েব

নীলফামারীর কিশোরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ছয়জনকে খাসজমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া, ভূমিসংক্রান্ত ২২টি মিস কেসের নথি গায়েব করে সহকারী কমিশনারের (ভূমি) জাল স্বাক্ষরে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) ইস্যু করা হয়েছে।

এই জালিয়াতির অভিযোগের তীর উপপ্রশাসনিক কর্মকর্তা (নাজির) মিজানুর রহমানের দিকে নির্দেশিত হয়েছে।

অনুসন্ধান থেকে জানা যায়, বাহাগিলী ইউনিয়নের পাঁচজন এবং গাড়াগ্রাম ইউনিয়নের একজন ভূমিহীন ব্যক্তি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছিলেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্যত্র বদলি হয়ে যান।

এ সুযোগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যাকডেটে ওই দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভূমি অফিস থেকে ফাইলগুলো অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যাচাই শেষে প্রস্তাবিত খাসজমি চিরস্থায়ী বন্দোবস্তের ফাইলগুলো অগ্রায়ণ করলে ৮ এপ্রিল জেলা প্রশাসক সেগুলো অনুমোদন করেন।

খাসজমি বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামের মৃত মজনু মামুদের ছেলে দেলোয়ার হোসেন, আবু হোসেন ও তার স্ত্রী নূরবানু, মৃত আমের হোসেনের স্ত্রী মরজিনা বেওয়া, মৃত মজিবর রহমানের ছেলে আলী হোসেন ও নূরনবী হোসেন। এছাড়া গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের লাবনী আক্তার ও তার স্বামী গোলাম রব্বানী।

এদিকে, ভূমিসংক্রান্ত ২২টি মিস কেসের তথ্য রেজিস্টারে থাকলেও সংশ্লিষ্ট নথি খুঁজে না পাওয়া এবং জাল স্বাক্ষরে ডিসিআর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী।

তিনি জানিয়েছেন, খাসজমি বন্দোবস্ত ও মিস কেসের ডিসিআর প্রদানের ফাইল মিজানের নামে কার্যাদেশ দেওয়া ছিল। তিনি নিজেই এ দুটি ফাইল পরিচালনা করেছেন। জাল স্বাক্ষরে জমি বন্দোবস্ত ও ডিসিআর দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বর্তমানে ডোমার ইউএনওর কার্যালয়ে কর্মরত। তিনি জানান, খাসজমি বন্দোবস্তের ফাইল তার নামে কর্মবণ্টন করা ছিল না। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। সার্ভেয়ার মিরাজ ওই ফাইল পরিচালনা করেছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় মিস কেসের ১৭টি ফাইল ও ডিসিআরে স্যার রংপুরের বাসায় স্বাক্ষর দিয়েছেন। এছাড়া আটটি ডিসিআরে স্যারের স্বাক্ষরের বিষয়ে অফিস সহকারী লিটনকে জিজ্ঞাসা করতে বলেন তিনি। কারণ, স্যারের মৌখিক নির্দেশে তিনিই এসব ফাইল পরিচালনা করেছেন।

তৎকালীন ইউএনও প্রীতম সাহা বলেন, জাল স্বাক্ষরে খাসজমি বন্দোবস্তের বিষয়টি এসিল্যান্ড তাকে জানিয়েছে। ইউএনও হিসেবে কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির কোনো সভা করেননি। অথচ তার স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্তের ফাইল জেলা প্রশাসকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জালিয়াতি করার সাহস না পায়।

বর্তমান ইউএনও আরিফুর রহমান জানান, ভূমি অফিসের ঘটনায় জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর মামলায় এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


স্ত্রীর মামলায় এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার

পারিবারিক বিরোধ, দেনমোহর এবং ভরণপোষণ সংক্রান্ত মামলার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে, তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বান্দরবান জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। শনিবার (১৪ নভেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত একটি নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নোটিশে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মিজানুর রহমান আখন্দকে সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী শাহীনা আক্তার জানান, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে তার স্বামী কোনো খোঁজখবর রাখছেন না। তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং ভরণপোষণও দিচ্ছেন না। দীর্ঘদিন চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে আইনগত অধিকার ও ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

শাহীনা আক্তারের অভিযোগ, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্ক জড়িত রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান আখন্দের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানিয়েছেন, আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ১১টি নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


পশ্চিম তীরে ১১টি নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ১১টি নতুন বসতি স্থাপন করার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিকল্পনা সফল হলে পশ্চিম তীরে নতুন করে ৮৯৫টি বসতি ইউনিট যুক্ত হবে।

ফিলিস্তিনের উপনিবেশ ও দেয়াল প্রতিরোধ কমিশন ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফারকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

কমিশনের সাপ্তাহিক প্রতিবেদনে, যা শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত হয়েছে, বলা হয়েছে যে, এসব পরিকল্পনায় তিনটি মূল বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন আবাসন ইউনিট নির্মাণ, কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তর এবং বসতির সম্প্রসারণে প্রয়োজনীয় সেবার পরিধি বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে।

এই পরিকল্পনাগুলো পশ্চিম তীরের কালকিলিয়া, সালফিত, নাবলুস, রামাল্লাহ, আল-বিরেহ ও হেবরন এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন বসতি ব্লকও এসব পরিকল্পনার আওতায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় পরিকল্পনাটি কালকিলিয়া এলাকার কাফর কাদ্দুম গ্রামের ফিলিস্তিনিদের জমিতে নির্মিত কেদুমিম বসতিতে নতুন করে ২৮৮টি আবাসন ইউনিট যুক্ত করার প্রস্তাব রয়েছে। রামাল্লাহর নিকটবর্তী তালমোন বসতিতে ২০০টি নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া, হেবরনের বেইত হাগাই বসতিতে ২২৫টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। নাবলুসের কাছে এলন মোরেহ বসতিতে ৮৩টি নতুন ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সব বসতি স্থাপন অবৈধ। সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী নকল নিয়ে ওপেন ইউনিভার্সিটিকে সতর্ক করলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


শিক্ষামন্ত্রী নকল নিয়ে ওপেন ইউনিভার্সিটিকে সতর্ক করলেন

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন শিক্ষা খাতের বিভিন্ন সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন যে, "নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি।" তিনি সতর্ক করে বলেন, "বেড়িয়ে আসতে হবে, লাস্ট ওয়ার্নিং নোওয়ে।"

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন কর। আর যদি মনে কর, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস কর। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব।"

তিনি আরও বলেন, "বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এভাবে একটি রাষ্ট্রকে কখনও এগোতে দেওয়া যায় না।"

শিক্ষামন্ত্রী মন্তব্য করেন যে, "অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। যারা একটি সরকারের ছয় মাস বয়স না হতেই মিথ্যা অযুহাত দিয়ে রাজনীতি করে, তারা মূলত এ দেশের উন্নতি চায় না, তারা মূলত অধঃপতন চায়। অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না।"

এসএসসির ফল প্রসঙ্গে তিনি বলেন, "শূন্য পাশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন ভালো করছে না, তাও খতিয়ে দেখবে সরকার।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%