ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

স্ত্রীর মামলায় এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার


স্ত্রীর মামলায় এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার

পারিবারিক বিরোধ, দেনমোহর এবং ভরণপোষণ সংক্রান্ত মামলার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে, তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বান্দরবান জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। শনিবার (১৪ নভেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত একটি নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নোটিশে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মিজানুর রহমান আখন্দকে সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী শাহীনা আক্তার জানান, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে তার স্বামী কোনো খোঁজখবর রাখছেন না। তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং ভরণপোষণও দিচ্ছেন না। দীর্ঘদিন চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে আইনগত অধিকার ও ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

শাহীনা আক্তারের অভিযোগ, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্ক জড়িত রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান আখন্দের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানিয়েছেন, আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ১১টি নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


পশ্চিম তীরে ১১টি নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ১১টি নতুন বসতি স্থাপন করার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিকল্পনা সফল হলে পশ্চিম তীরে নতুন করে ৮৯৫টি বসতি ইউনিট যুক্ত হবে।

ফিলিস্তিনের উপনিবেশ ও দেয়াল প্রতিরোধ কমিশন ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফারকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

কমিশনের সাপ্তাহিক প্রতিবেদনে, যা শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত হয়েছে, বলা হয়েছে যে, এসব পরিকল্পনায় তিনটি মূল বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন আবাসন ইউনিট নির্মাণ, কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তর এবং বসতির সম্প্রসারণে প্রয়োজনীয় সেবার পরিধি বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে।

এই পরিকল্পনাগুলো পশ্চিম তীরের কালকিলিয়া, সালফিত, নাবলুস, রামাল্লাহ, আল-বিরেহ ও হেবরন এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন বসতি ব্লকও এসব পরিকল্পনার আওতায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় পরিকল্পনাটি কালকিলিয়া এলাকার কাফর কাদ্দুম গ্রামের ফিলিস্তিনিদের জমিতে নির্মিত কেদুমিম বসতিতে নতুন করে ২৮৮টি আবাসন ইউনিট যুক্ত করার প্রস্তাব রয়েছে। রামাল্লাহর নিকটবর্তী তালমোন বসতিতে ২০০টি নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া, হেবরনের বেইত হাগাই বসতিতে ২২৫টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। নাবলুসের কাছে এলন মোরেহ বসতিতে ৮৩টি নতুন ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সব বসতি স্থাপন অবৈধ। সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী নকল নিয়ে ওপেন ইউনিভার্সিটিকে সতর্ক করলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


শিক্ষামন্ত্রী নকল নিয়ে ওপেন ইউনিভার্সিটিকে সতর্ক করলেন

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন শিক্ষা খাতের বিভিন্ন সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন যে, "নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি।" তিনি সতর্ক করে বলেন, "বেড়িয়ে আসতে হবে, লাস্ট ওয়ার্নিং নোওয়ে।"

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন কর। আর যদি মনে কর, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস কর। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব।"

তিনি আরও বলেন, "বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এভাবে একটি রাষ্ট্রকে কখনও এগোতে দেওয়া যায় না।"

শিক্ষামন্ত্রী মন্তব্য করেন যে, "অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। যারা একটি সরকারের ছয় মাস বয়স না হতেই মিথ্যা অযুহাত দিয়ে রাজনীতি করে, তারা মূলত এ দেশের উন্নতি চায় না, তারা মূলত অধঃপতন চায়। অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না।"

এসএসসির ফল প্রসঙ্গে তিনি বলেন, "শূন্য পাশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন ভালো করছে না, তাও খতিয়ে দেখবে সরকার।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

রাজশাহীর মোহনপুরে, কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায়, পেঁয়াজ সংরক্ষণের জন্য ৫০ জন কৃষকের মধ্যে একটি করে এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এ ছাড়া, ঘর স্থাপনের জন্য প্রত্যেক কৃষককে সাত হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনিসিয়ুসের জোড়া গোলেও শেষের রোমাঞ্চে ব্রাজিলকে হারাল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


ভিনিসিয়ুসের জোড়া গোলেও শেষের রোমাঞ্চে ব্রাজিলকে হারাল জাপান

চলতি ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মাঠে নেমেছিল জাপানের বিপক্ষে। শক্তিতে এগিয়ে থাকা সত্ত্বেও, ম্যাচের শুরুতেই সেলেসাওরা ২ গোল হজম করে বিপদে পড়ে যায়। তবে ভিনিসিয়ুসের জোড়া গোলে সমতায় ফিরলেও শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ার পরাশক্তিরা ব্রাজিলকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে। অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয় উপহার দেন সাকামাতো।

ম্যাচের শুরুতেই জাপান এগিয়ে যায়। ১৫ মিনিটে রিটসো ডোয়ানের সেট আপ থেকে গোল করেন তাকেফুসা কুবো। ৪ মিনিটের মধ্যে জাপান দ্বিতীয় গোলের দেখা পায়। এবার মিডফিল্ডার কেইতো নাকামুরা গোল করে দলকে এগিয়ে নেন।

গোল শোধে মরিয়া ব্রাজিল ৩৩ মিনিটে ব্যবধান কমায়। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র গোলটি করেন। ব্রুনো গুমারেজের বাড়ানো পাস থেকে ভিনিসিয়ুসের ফিনিশিংয়ে ব্রাজিল গোলের ব্যবধান কমায়। ফলে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পরিশোধের জন্য আরও আক্রমণ শুরু করে ভিনি-রাফিনিয়ারা। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। কিন্তু ৭৫তম মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে মাঝদূরত্ব থেকে জোরালো শট নেন ভিনি। যা দুই পোস্টে আঘাত করার পর জালে জড়ায়।

এতে সমতায় ফেরে ব্রাজিল। ম্যাচের ভাগ্য যখন ড্র হতে যাচ্ছিল, তখন জাপানকে জয় উপহার দেন সাকামাতো। অতিরিক্ত সময়ে প্রতিপক্ষ গোলকিপারের এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে ফিরতি বল (রিবাউন্ড) থেকে গোলটি আদায় করেন তিনি। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%