০৬:৪৫ পি.এম
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ১১টি নতুন বসতি স্থাপন করার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিকল্পনা সফল হলে পশ্চিম তীরে নতুন করে ৮৯৫টি বসতি ইউনিট যুক্ত হবে।
ফিলিস্তিনের উপনিবেশ ও দেয়াল প্রতিরোধ কমিশন ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফারকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।
কমিশনের সাপ্তাহিক প্রতিবেদনে, যা শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত হয়েছে, বলা হয়েছে যে, এসব পরিকল্পনায় তিনটি মূল বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন আবাসন ইউনিট নির্মাণ, কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তর এবং বসতির সম্প্রসারণে প্রয়োজনীয় সেবার পরিধি বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ পাবে ইউক্রেন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব
এই পরিকল্পনাগুলো পশ্চিম তীরের কালকিলিয়া, সালফিত, নাবলুস, রামাল্লাহ, আল-বিরেহ ও হেবরন এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন বসতি ব্লকও এসব পরিকল্পনার আওতায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় পরিকল্পনাটি কালকিলিয়া এলাকার কাফর কাদ্দুম গ্রামের ফিলিস্তিনিদের জমিতে নির্মিত কেদুমিম বসতিতে নতুন করে ২৮৮টি আবাসন ইউনিট যুক্ত করার প্রস্তাব রয়েছে। রামাল্লাহর নিকটবর্তী তালমোন বসতিতে ২০০টি নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া, হেবরনের বেইত হাগাই বসতিতে ২২৫টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। নাবলুসের কাছে এলন মোরেহ বসতিতে ৮৩টি নতুন ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সব বসতি স্থাপন অবৈধ। সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন