ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন: প্রধানমন্ত্রী


আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১ এ অংশগ্রহণের জন্য অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন।

তিনি বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে উপস্থিত হন।

আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

সম্মেলনের সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা করেছেন।

মঙ্গলবার (০৯ নভেম্বর) সন্ধ্যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

এর আগে, প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান এবং এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন তারিখ ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


রাবিতে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন তারিখ ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কারণে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যদি সাপ্লিমেন্টারি বা বিশেষ পরীক্ষায় এবং পুনঃনিরীক্ষণে (বোর্ড চ্যালেঞ্জ) পাস করে, তবে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির এক বৈঠক শেষে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পূর্বে নির্ধারিত সময়সূচী অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হওয়ার কথা ছিল। ৯ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন তারিখ ঘোষণা করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম মন্তব্য করেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আবেদনের বিষয়ে তিনি জানান, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ভিসি বলেন, যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন, তাদের রেজাল্ট প্রকাশের পর আবেদন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫-৭ দিন সময় প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতাও বিশ্ববিদ্যালয়টি শিথিল করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। যা গত বছরের জন্য ছিল মোট জিপিএ ৭.০০।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৮.০০।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মৌমিকে সুশীল সমাজের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মৌমিকে সুশীল সমাজের সংবর্ধনা

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা আক্তার মৌমি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠান, পরিবার ও সিলেটবাসীকে গৌরবান্বিত করেছেন। এ উপলক্ষে তাঁকে সংবর্ধনা প্রদান করেছে ‘সুশীল সমাজ সিলেট’ তার নিজ প্রতিষ্ঠানে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জিডিএফের জিন্দাবাজার কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুশীল সমাজ সিলেটের সভাপতি ও রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাওলানা এম এ আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য একটি স্থায়ী ভবন ও উন্নত শিক্ষা উপকরণের দাবি জানান। তিনি আরও বলেন, সকল প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা ব্যয় বিবেচনায় নিয়ে সহায়তা বাড়ানোর পাশাপাশি দেশি-বিদেশি বিত্তশালীদের তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সংগীতশিল্পী বাউল কালা মিয়া, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন কামাল খান, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী মকবুল হোসেন তালুকদার, জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘সিলেটি মাসুক’, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মামুন চৌধুরী এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।

এছাড়া বক্তব্য দেন দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ শিপন ও দেশ থিয়েটার সিলেটের সভাপতি কামাল আহমদ দুর্জয়। অনুষ্ঠানে জিডিএফের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

মৌমি সরকারি মদন মোহন কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে, পর্যাপ্ত সহযোগিতা পেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও মেধার স্বাক্ষর রাখতে সক্ষম। মৌমির গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফলনগর গ্রামে। তিনি আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির কন্যা।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত রজব আলী খানসহ সকল শুভানুধ্যায়ীর জন্য দোয়া করা হয়। পাশাপাশি মৌমিকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোনাজাত পরিচালনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠির নলছিটিতে যুবলীগের যুগ্ম সম্পাদক সোহাগ তালুকদার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


ঝালকাঠির নলছিটিতে যুবলীগের যুগ্ম সম্পাদক সোহাগ তালুকদার গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলার কারণে পৌর যুবলীগের (নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম সম্পাদক সোহাগ তালুকদার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১০টার সময় শহরের ভিআইপি এলাকার ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া সোহাগ তালুকদার হলেন পৌরসভার মালিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. রুস্তম আলী তালুকদারের পুত্র।

পুলিশের সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে নলছিটি থানা-পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। তিনি নলছিটি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে চিহ্নিত হন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামি সোহাগ তালুকদারকে দুপুরে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসে ব্যতিক্রমী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসে ব্যতিক্রমী উদ্যোগ

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধের জন্য চিকিৎসা বা ওষুধের উপর নির্ভর না করে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মশার বংশবিস্তার বন্ধ করার লক্ষ্যে শহরের সড়কে সাইকেল র‍্যালি এবং জলাশয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিস, বরগুনার উদ্যোগে ‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে।

সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে সাইকেল র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান এবং বিভিন্ন সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করে সাধারণ মানুষকে সচেতন করেন। পরে পৌর এলাকার নাথপট্টি লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই সপ্তাহে অন্তত এক দিন বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%