০৩:২৩ পি.এম
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা আক্তার মৌমি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠান, পরিবার ও সিলেটবাসীকে গৌরবান্বিত করেছেন। এ উপলক্ষে তাঁকে সংবর্ধনা প্রদান করেছে ‘সুশীল সমাজ সিলেট’ তার নিজ প্রতিষ্ঠানে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জিডিএফের জিন্দাবাজার কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুশীল সমাজ সিলেটের সভাপতি ও রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাওলানা এম এ আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য একটি স্থায়ী ভবন ও উন্নত শিক্ষা উপকরণের দাবি জানান। তিনি আরও বলেন, সকল প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা ব্যয় বিবেচনায় নিয়ে সহায়তা বাড়ানোর পাশাপাশি দেশি-বিদেশি বিত্তশালীদের তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন: কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়লো
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সংগীতশিল্পী বাউল কালা মিয়া, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন কামাল খান, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী মকবুল হোসেন তালুকদার, জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘সিলেটি মাসুক’, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মামুন চৌধুরী এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।
এছাড়া বক্তব্য দেন দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ শিপন ও দেশ থিয়েটার সিলেটের সভাপতি কামাল আহমদ দুর্জয়। অনুষ্ঠানে জিডিএফের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।
মৌমি সরকারি মদন মোহন কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে, পর্যাপ্ত সহযোগিতা পেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও মেধার স্বাক্ষর রাখতে সক্ষম। মৌমির গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফলনগর গ্রামে। তিনি আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির কন্যা।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত রজব আলী খানসহ সকল শুভানুধ্যায়ীর জন্য দোয়া করা হয়। পাশাপাশি মৌমিকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোনাজাত পরিচালনা করা হয়।
আরও পড়ুন: পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের টিকিট ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন