প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলার কারণে পৌর যুবলীগের (নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম সম্পাদক সোহাগ তালুকদার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১০টার সময় শহরের ভিআইপি এলাকার ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সোহাগ তালুকদার হলেন পৌরসভার মালিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. রুস্তম আলী তালুকদারের পুত্র।
পুলিশের সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে নলছিটি থানা-পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। তিনি নলছিটি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে চিহ্নিত হন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামি সোহাগ তালুকদারকে দুপুরে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন