০৩:৩৪ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এবং কাঁচপুর শিল্প এলাকার কারখানাগুলোতে শ্রমিকরা স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে উৎপাদনে অংশ নিচ্ছেন। প্রতিদিনের মতো আজ সকালে শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কর্মস্থলে যোগদান করেন।
তবে সামগ্রিক পরিস্থিতি যেন অশান্ত না হয়, সে জন্য শিল্প এলাকা ও মহাসড়কগুলোতে যৌথ বাহিনীর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ফতুল্লা ও বিসিক শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং দুটি বিশেষ টহল দল মাঠে রয়েছে।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মো. আরাফাত জানান, তৈরি পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের পর নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। নাশকতা বা অপ্রীতিকর ঘটনার তাৎক্ষণিক আশঙ্কা না থাকলেও সতর্কতা হিসেবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবির টহল অব্যাহত থাকবে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ-৪-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, আনসার, এসআরবি ও জেলা প্রশাসনের সমন্বয়ে তারা যৌথভাবে কাজ করছেন। বেশিরভাগ কারখানায় স্বাভাবিক উৎপাদন চলছে। যেসব কারখানায় বেতন-ভাতা বা কর্মপরিবেশ নিয়ে অভ্যন্তরীণ ক্ষোভ রয়েছে, তা সমাধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কাজ করছে।
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরিতে আগুন, গ্রেপ্তার ৯
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি কড়ইতলা এলাকায় একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে কেটে পড়ে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, চালক ও তার সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে লরিটি রক্ষা পায়। সিসিটিভি ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ছাড়া নাশকতার পরিকল্পনা ও মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একই রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন