ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সৌর প্যানেল না বসালে পৌরসভা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী


সৌর প্যানেল না বসালে পৌরসভা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম হুঁশিয়ারি দিয়েছেন যে, পৌরসভাগুলো বরাদ্দ পাওয়ার পরেও নির্ধারিত সময়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন না করলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন যে, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে।

বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এতে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, পৌরসভাগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য আগেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ পৌরসভায় এখনও প্যানেল বসানো হয়নি। তিনি দ্রুত এসব প্যানেল স্থাপন করে প্রথমে পৌর ভবনের বিদ্যুতের চাহিদা মেটানোর নির্দেশ দেন। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও করতে হবে।

আরও পড়ুন: কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়লো

তিনি নগর ব্যবস্থাপনার অন্যতম বড় সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয়, পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ে।

এ পরিস্থিতি থেকে বের হতে ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণের নির্দেশ দেন তিনি। সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ব্যবস্থা করার কথাও বলেন।

কর্মশালায় অনেক কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা কর্মশালায় উপস্থিত ছিলেন না। সরকার বিপুল অর্থ ব্যয় করে আয়োজন করার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি উদাসীনতা হিসেবে উল্লেখ করেন। তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি।

মীর শাহে আলম অভিযোগ করেন যে, পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনিয়ম হয়েছে। তাঁর ভাষ্য, এর ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। শুরুতেই জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

আরও পড়ুন: পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের টিকিট ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু

স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নে শুধু রাস্তাঘাট নির্মাণ করলেই হবে না। শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের দিকেও গুরুত্ব দিতে হবে।

পৌরসভার নাগরিক সেবা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা দিতে গিয়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা কার্যক্রম বন্ধ রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে। এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

কর্মশালায় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। নাগরিকেরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এসব সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

আরও পড়ুন: খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে যুবক ফাহাদ আটক

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।

পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরির ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান অথবা জাপানি ভাষা শেখানোর প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি।

এ ছাড়া সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেস্তোরাঁর সন্ধান দিয়ে ইয়ামালের উপহার পেলেন দুই কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


রেস্তোরাঁর সন্ধান দিয়ে ইয়ামালের উপহার পেলেন দুই কিশোর

১৯ বছর বয়সি স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল মাঠের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি প্রায়ই মাঠের বাইরের অমায়িক আচরণের জন্য আলোচনায় আসেন। সম্প্রতি, স্পেনের রাস্তায় ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনার মাধ্যমে ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই বার্সেলোনা তারকা।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইয়ামাল স্পেনের কোনো এক রাস্তায় নিজের গাড়ি চালাচ্ছেন। এক পর্যায়ে রাস্তার পাশে হাঁটতে থাকা দুই কিশোরকে দেখে তিনি গাড়ি থামান। এরপর জানালার কাচ নামিয়ে শহরের কোনো ভালো, নিরিবিলি ও শান্ত জায়গার পরামর্শ চান তাদের কাছে।

বার্সেলোনার তারকা ফুটবলারকে হঠাৎ চোখের সামনে দেখে প্রথমে দুই কিশোর বেশ অবাক হন। তবে মুহূর্তেই তারা সামলে নিয়ে ইয়ামালকে একটি নিরিবিলি রেস্তোরাঁর নাম ও ঠিকানা জানান।

তাদের দেওয়া পরামর্শে ইয়ামাল দারুণ খুশি হন। উপকারের প্রতিদান দিতে তিনি কার্পণ্য করেননি; তাৎক্ষণিকভাবে নিজের গাড়ি থেকে একজোড়া হেডফোন বের করে তাদের হাতে তুলে দেন।

উপহার দেওয়ার সময় ইয়ামাল বলেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ। তথ্য দেওয়ার বিনিময়ে তোমাদের এই হেডফোনগুলো উপহার দিলাম।’

বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে উপহার পেয়ে দুই কিশোর স্বাভাবিকভাবেই বেশ খুশি হন। তারা ইয়ামালের সঙ্গে সেলফিবন্দিও হন।

এর আগে ইয়ামাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্পেন বিশ্বকাপ জিতলে ১০০ জোড়া বিটস হেডফোন উপহার দেবেন। দুই কিশোরকে হেডফোন উপহার দেওয়ার ঘটনাটি সেই প্রতিশ্রুতির কথাও নতুন করে সামনে এনেছে।

এই চমৎকার মুহূর্তটি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে হাজার হাজার লাইক ও কমেন্ট জমা হয়। ১৯ বছর বয়সি এই তারকার বিনয়ী, সহজ-সরল ও অমায়িক আচরণ বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও সমর্থকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় ভাসছে অর্ধগলিত দেহ, নেই হাত-পা-মাথা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


পদ্মায় ভাসছে অর্ধগলিত দেহ, নেই হাত-পা-মাথা

শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এই মরদেহটি মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার নদীর তীর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পদ্মা নদীতে জোয়ারের পানিতে মানুষের আকৃতির কিছু ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তারা বিষয়টি মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানিয়ে দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।

পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, পরিচয় গোপন করতে এবং হত্যার আলামত মুছে ফেলতে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহটির সুরতহাল শেষে বুধবার ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শুধু শরীরের মূল অংশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও হত্যাকাণ্ডটি কত দিন আগে ঘটেছে, তা জানা যাবে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় সুপারি বাগানে কৃষক জাকির আকনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


মঠবাড়িয়ায় সুপারি বাগানে কৃষক জাকির আকনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোরে একটি সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মধ্যে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে বেতমোর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগানের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

নিহত কৃষক জাকির আকন মৃত ওয়াহেদ আকনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির আকনের বসতঘর থেকে ঘটনাস্থল পর্যন্ত দূরত্ব প্রায় ১০০ থেকে ১২৫ গজ। তার দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে সুপারি গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি করেছেন, কারণ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি অকার্যকর বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদিক কায়েম এই দাবি করেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। লীগ সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণও ঠিকভাবে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী।’

তিনি আরও বলেন, এটি কি তার চরম অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বসিদ্ধান্ত থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে বেখবর হয়ে আছেন, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

এর আগে, মঙ্গলবার দেওয়া আরেক ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, সারা দেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। অথচ প্রশাসন, গোয়েন্দা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে চলছে একধরনের নীরব প্রশ্রয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে।

তিনি ওই পোস্টে উল্লেখ করেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, চলমান নাশকতা নিয়ে তাদের কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীদের নিয়ে তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয়।

পোস্টের শেষে তিনি লেখেন, ক্যাম্পাসের ভেতর দিনদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%