০২:২৪ পি.এম
গাজীপুরের টঙ্গী এলাকায় একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। এই ঘটনায় ৩২ বছর বয়সী যুবক নাজমুল ইসলাম বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেক টেক এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি চলছিল। পরে রাতে অভিযান চালিয়ে বাড়িতে গড়ে তোলা ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
আরও পড়ুন: ছাদে সোলার প্যানেল বসালে কর ছাড়ের ঘোষণা জ্বালানিমন্ত্রীর
গ্রেফতার হওয়া নাজমুল ইসলাম বাপ্পি দাবি করেছেন, প্রেমের বিরহে নিঃস্ব হয়ে পড়ার পর তিনি ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। এরপর ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরি শুরু করেন।
স্থানীয়দের মতে, নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন