প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর সাতানী গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র ৫ সন্তানের জনক নর্মুজ আলী (৪৮) কে হত্যা করার অভিযোগে আজ বুধবার সকালে বাজিতপুর থানায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, ঋষিপাড়া গ্রামের মৃত রবীন্দ্র ঋষি দাসের পুত্র লালন ঋষি দাস (৫৫) এবং একই গ্রামের মৃত কালী ঋষি দাসের পুত্র নির্মল ঋষি দাস (৫০)। গত মঙ্গলবার সকালে ঋষিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত নর্মুজ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল।
এদিন সকালে নর্মুজ তার ভ্যান গাড়ি নিয়ে দিঘীরপাড় থেকে বাজিতপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঋষিপাড়া গ্রামের কিছু লোক তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের স্ত্রী সোমা বেগম গণমাধ্যম কর্মীদের জানান, কয়েকদিন ধরে ঋষিপাড়া গ্রামের কিছু লোক তার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল। তিনি বলেন, "তার স্বামীকে পথ রোধ করে ঋষিরা হত্যা করেছেন।" বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। রিতু আক্তার বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন